আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা: চুক্তির বিষয়ে আশার সঙ্গে বাড়ছে সন্দেহ

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা: চুক্তির বিষয়ে আশার সঙ্গে বাড়ছে সন্দেহ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানে যেমন কিছুটা আশা দেখা যাচ্ছে, তেমনি বাড়ছে অনিশ্চয়তাও। একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে ‘খুব কাছাকাছি’ পৌঁছেছেন, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নতুন কোনো চুক্তির সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন।

তেহরানের উত্তরাঞ্চলের তুলনামূলক ধনী এলাকা তাজরিশের বাসিন্দারা সিএনএনকে জানান, নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা সুখবর হলেও ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাশীল হতে পারছেন না তারা। স্থানীয় বাসিন্দা হোমান ঘারুনজাদে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্র হওয়ার শর্তে নিষেধাজ্ঞা তুলে নিতে চায়, তবে সেটা কোনো ভালো চুক্তি নয়।’


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ও সংসদীয় বাধাই মার্কিন ব্যবসাগুলোকে ইরানের ট্রিলিয়ন ডলারের বাজার থেকে দূরে রেখেছে। তিনি দাবি করেন, ‘চুক্তি হলে সেটি একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে।’

এমন আলোচনার মধ্যেই রোমে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পরমাণু আলোচনা। তবে ইরানি সূত্রগুলো বলছে, তারা আলোচনায় বড় কোনো অগ্রগতির আশা করছে না। তেহরানের ধারণা, শুধু চাপ সৃষ্টি করতেই আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে পঞ্চম দফা আলোচনায় বসার ঠিক আগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের নির্মাণ খাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ‘আইআরজিসি’র নিয়ন্ত্রণে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত অন্তত ১০টি কৌশলগত উপাদান তারা ব্যবহার করছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। তাই নতুন এ নিষেধাজ্ঞা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই নিষেধাজ্ঞার মাধ্যমে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নেই বলে প্রমাণিত হচ্ছে।’

অন্যদিকে, ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনাগুলোয় সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেঙে গেলে ইসরায়েল এমন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শুধু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার শর্তেই চুক্তি হতে পারে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত