আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আবুধাবিতে পুড়ছে রেকর্ড ৫০.৪ ডিগ্রি সেলসিয়াসে

আবুধাবিতে পুড়ছে রেকর্ড ৫০.৪ ডিগ্রি সেলসিয়াসে

সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্ম এখনো পুরোপুরি জেঁকে বসেনি, তার আগেই দেশটির রাজধানী আবুধাবিতে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শুক্রবার আল শোয়ামেখে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানায় দেশটির আবহাওয়া কেন্দ্র।

সংবাদমাধ্যমটি জানায়, আরব আমিরাতের বাসিন্দারা এখন গ্রীষ্মের শুরুর সময়টা কাটাচ্ছেন। অন্য বছরের মতো এবারও এ সময়ে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও আছে মেঘের আনাগোনা, কিন্তু আর্দ্রতা বাড়ছে। আর্দ্রতার কারণে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে তীব্র গরম অনুভূত হচ্ছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস থাকলেও সূর্যের প্রখর তাপের কারণে তাতে স্বস্তি মিলছে না।

গতকাল শুক্রবার দেশটির আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি এক্সে লিখেন, আজ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আবু ধাবির আল শোয়োমেখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

২০০৩ সাল থেকে রেকর্ড রাখা শুরু করার পর এটাই মে মাসের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা বলে জানায় এনসিএম প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা খালিজ টাইমস। এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। এ মাসে দেশটি গড় সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে দেশটিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত