আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তান-ভারত এর আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ালো

পাকিস্তান-ভারত এর আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ালো

পাকিস্তান ও ভারত নিজেদের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুক্রবার একে অপরের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না আগামী ২৪ জুন ২০২৫ সকাল ৪:৫৯ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের রেজিস্ট্রারকৃত, পরিচালিত, মালিকানাধীন বা ভারতীয় বিমান সংস্থার লিজে থাকা কোনো বিমান, এমনকি সামরিক বিমানও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা মাটি থেকে শুরু করে যত উচ্চতা পর্যন্ত আকাশসীমা বিস্তৃত, তার পুরো জুড়েই প্রযোজ্য হবে।

এই নির্দেশনায় বলা হয়, ভারতীয় কোনো বিমান পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করতে বা ট্রানজিট নিতে পারবে না। কিন্তু অন্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে বলা হয়েছে, পাকিস্তানি রেজিস্ট্রারকৃত, পরিচালিত, মালিকানাধীন বা লিজে নেওয়া কোনো বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল এয়ার ইন্ডিয়াপাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল এয়ার ইন্ডিয়া
উল্লেখ্য যে, গত মাসে ভারত-অধিকৃত কাশ্মীরে গুলির ঘটনার পর থেকেই দুই দেশ একে অপরের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করে। ২৪ এপ্রিল পাকিস্তান ভারতীয় বিমান সংস্থার ওপর এই নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করেছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত