আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গাজায় খাবারের জন্য হাহাকার-লুটপাট

গাজায় খাবারের জন্য হাহাকার-লুটপাট

জাতিসংঘ জানায়, গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আরো খাদ্য সহায়তা প্রয়োজন। কারণ সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হওয়ায় খাদ্য বিতরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। 

এর মধ্যেই গাজায় সাহায্যবাহী ট্রাকগুলো লুটের হাত থেকে রক্ষাকারীদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, মানুষের মধ্যে ক্ষুধা, হতাশা ও নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে কিছু সাহায্যবাহী ট্রাক পথে লুটপাট হয়ে যাচ্ছে। তারা সতর্ক করেছে, যদি অবিলম্বে নিরাপদ ও টেকসই সহায়তা প্রবাহ নিশ্চিত না করা যায়, তাহলে সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে। 

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা-ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় যা চলছে তা একটি মানবিক বিপর্যয়। এখন যে পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। খড়ের গাদায় সুচ খোঁজার মতো। তিনি আরো জানান, সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে না, কোনোটা রাস্তায় লুট হচ্ছে, আবার কোনোটা নিরাপত্তাহীনতার কারণে আটকে আছে। 

গত ২ মার্চ থেকে আরোপিত পূর্ণ অবরোধের পর এই সপ্তাহে প্রথম বারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। তাদের দাবি, সোমবার থেকে ৩০০টিরও বেশি সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। 

লন্ডনে বিক্ষোভ: এইদিকে, গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে শুক্রবার স্থানীয় সময় বিকালে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। 'প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন' (পিএসসি) আয়োজিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনিদের দুর্ভোগে যুক্তরাজ্য জড়িত থাকার অভিযোগ করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত