আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে তীব্র ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি

পাকিস্তানে তীব্র ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৯০ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে।

এর ফলে সেখানে সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

কিন্তু দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৯২ জন আহত হয়েছেন।

এই ঘটনায় পাঞ্জাবের রিলিফ কমিশনার নাবিল জাভেদ বলেন, ঝড়ে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানান, বাড়ির দেয়াল ও ছাদ ধসে, গাছ ও সোলার প্যানেল পড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। লাহোরে অন্তত দুই ডজন সোলার প্যানেল ও বিলবোর্ড পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পাঞ্জাব ছাড়াও ইসলামাবাদে প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়, ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বহু গাছ পড়ে যায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মুলতানের বিদ্যুৎ বিতরণ কোম্পানি (মেপকো) জানান, ঝড়বৃষ্টির কারণে দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিভ্রাট হয়। মুলতান, খানেওয়াল, ভেহারি ও সাহিওয়ালে সাময়িক ব্ল্যাকআউট হয়।

খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (পেসকো) জানায়, ১১৩টির বেশি ফিডার ট্রিপ করে। পেশোয়ার, মারদান, সোয়াবি, সোয়াত ও অ্যাবোটাবাদে বিদ্যুৎ বিভ্রাট হয়। পেশোয়ার ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

সোয়াতের মিংওরা, আমানকোট ও কামবারে জলাবদ্ধতা হয়, শিক্ষার্থীদের অন্ধকারে পরীক্ষা দিতে হয়। আম্বার ও প্যান্ডিয়ালি এলাকায় শিলাবৃষ্টিতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েন।

এসময় ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম ডন। পরে আবহাওয়া স্বাভাবিক হলে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

এইদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববারও পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট, পেশোয়ার ও মারদানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত