আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারে মসজিদ ধ্বংস, নতুন করে উত্তেজনা

মিয়ানমারে মসজিদ ধ্বংস, নতুন করে উত্তেজনা

মিয়ানমারে একটি মসজিদ ধ্বংস করে দিয়েছে বৌদ্ধদের একটি দাঙ্গাকারী দল। এর ফলে সেখানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে যে সহিংসতা এটি তার সর্বশেষ সংযোজন। বৌদ্ধ জাতীয়তাবাদীরা ২০১২ সাল থেকে যে ধর্মীয় রক্তপাত চালিয়ে যাচ্ছে তা এখন অং সান সুচি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এ সপ্তাহে বাগো প্রদেশে প্রায় ২০০ বৌদ্ধের একটি উত্তেজিত দল মুসলিম একটি গ্রামে দাঙ্গা চালায়। এ সময় তারা একটি মসজিদ ধ্বংস করে দেয়।
স্থানীয় পুলিশ প্রধান ওন লিন বলেছেন, শনিবারও সেখানকার পরিবেশ উত্তেজনাকর। পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে প্রায় ১০০ পুলিশ সদস্য। তিনি বলেন, গ্রামটির পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে এমন গুজবে শুক্রবার দিবাগত রাতে ওই গ্রাম প্রহরা দিয়েছে ৫০ জন পুলিশ। তবে মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও কাউকে গ্রেপ্তার করা হয় নি। ওই মসজিদটির সেক্রেটারি উইন শ বলেছেন, মুসলিম অধিবাসীরা এখন ওই এলাকায় বসবাস করছেন আতঙ্কের মধ্যে। উত্তেজনা শান্ত না হওয়া পর্যন্ত তারা পার্শ্ববর্তী শহরে সরে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত