আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হারানো বাবা-মা’কে খুঁজতে সুইডেন থেকে বাংলায়

হারানো বাবা-মা’কে খুঁজতে সুইডেন থেকে বাংলায়

হিন্দি ছবি কাহানিতে ছবির নায়িকা তার স্বামীকে খুঁজতে কলকাতা আসে। কিন্তু এবার বাস্তবেই ঘটল এমন ঘটনা। তবে স্বামীকে নয় খুঁজতে এলেন নিজের আসল মা-বাবাকে৷৩৪ বছর পর এক মহিলা তার জন্মদাতা বাবা ও মা কে খুঁজতে সুইডেন থেকে শিলিগুড়ি এসে পৌঁছান। খোঁজ চালাবার পর জানা যায় তার বাবা ছিলেন বাঙালী এবং মা নেপালী৷এই বর্ণবৈষম্যের ফলেই তাকে হারাতে হয় জন্মদাতা বাবা-মাকে। আজ থেকে প্রায় ৩৪ বছর আগে ১৯৮০ সালে শিলিগুড়ির ওই দম্পতি এলাকার একটি নার্সিংহোমে সুইডেন নিবাসী ওই মহিলার জন্ম দিয়ে ফেরার হয়ে যায়। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ ওই শিশুকে তুলে দেয় কলকাতার এক সেচ্ছাসেবী সংগঠনের হাতে।ওই সংগঠন কলকাতা আদালত এর অনুমতি নিয়ে ২২ ডিসেম্বর ১৯৮০ শিশুটির পাসপোর্ট তৈরি করে সুইডেন থেকে বাংলায় ঘুরতে আসা এক দম্পতির হাতে তুলে দেয়৷কিন্তু বড় হওয়ার পর সে যখন ঘটনাটি জানতে পারে তখন থেকে তার আসল বাবা-মা এর খোজ করতে থাকে৷ শেষ পর্যন্ত একদিন ফেসবুক তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল।সম্প্রতি, এক হারানো শিশুর তার মা-বাবার কোলে ফিরে যাওয়ার খবরটি ফেসবুকে দেখে ওই মহিলা৷ এরপরই সুইডেন থেকে শিলিগুড়ি আসে বাবা-মা এর খোজে।

এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে এদিন তারা শহরের পাশাপাশি খোঁজ চালায় ওই মহিলার জন্ম হওয়া নার্সিং হোমেও। যদিও তাতে কোনো লাভ হয়নি৷অবশেষে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত