আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘উন্মাদ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘উন্মাদ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প

ইউক্রেনের ওপর রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলার পর গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ’ বলে আখ্যায়িত করেছেন।

গত শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত ইউক্রেনে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক, কিন্তু তাঁর কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি “উন্মাদ” হয়ে গেছেন!’

ট্রাম্পকে পুতিনের সমালোচনা করতে খুব একটা দেখা যায় না। বরং তিনি পুতিনের বিষয়ে প্রশংসার সুরে কথা বলেন। তবে মস্কোর অবস্থানের কারণে কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা নিয়ে ট্রাম্পের বিরক্তির প্রকাশ দিন দিন বাড়ছে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি সব সময়ই বলেছি, তিনি (পুতিন) শুধু ইউক্রেনের একটা অংশ নয়, পুরো ইউক্রেনটাই চান। হয়তো এ কথা সত্যি প্রমাণিত হতে চলেছে। কিন্তু যদি তিনি এটা করতে যান, এটা রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে!’

ট্রাম্পকে পুতিনের সমালোচনা করতে খুব একটা দেখা যায় না। বরং তিনি পুতিনের বিষয়ে প্রশংসার সুরে কথা বলেন। তবে মস্কোর অবস্থানের কারণে কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা নিয়ে ট্রাম্পের বিরক্তির প্রকাশ দিন দিন বাড়ছে।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের ওপর সাম্প্রতিক হামলা নিয়ে তিনি খুশি নন এবং তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করছেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তাঁকে দীর্ঘদিন ধরে চিনি, সব সময় তাঁর সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু তিনি বিভিন্ন শহরে রকেট ছুড়ছেন, মানুষ হত্যা করছেন, এটা আমি একদমই পছন্দ করছি না।’

টানা দ্বিতীয় রাত ইউক্রেনের আকাশে রাশিয়ার হামলার পর গতকাল কিয়েভের জরুরি পরিষেবা বিভাগ বলেছে, দেশজুড়ে সন্ত্রাসের পরিবেশ বিরাজ করছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে।

‘আমি সব সময়ই বলেছি, তিনি (পুতিন) শুধু ইউক্রেনের একটা অংশ নয়, পুরো ইউক্রেনকেই চান। হয়তো এ কথা সত্যি প্রমাণিত হতে চলেছে—কিন্তু যদি তিনি এটা করতে যান, এটা রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে!’

রাশিয়ার সর্বশেষ হামলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ৮, ১২ ও ১৭ বছর বয়সীরাও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ নেতৃত্বের ওপর সত্যিকারের জোরালো চাপ ছাড়া এই নৃশংসতা থামানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নীরবতা, বিশ্বের অন্যদের নীরবতা পুতিনকে শুধু উৎসাহিত করছে। নিষেধাজ্ঞা অবশ্যই সহায়তা করবে।

জেলেনস্কির এ ধরনের কথাবার্তা নিয়ে ট্রাম্প বিরক্ত এবং তিনি জেলেনস্কিকে নিয়ে সব সময় নিজের এই বিরক্তি প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এবারও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি যেভাবে কথা বলেন, তাতে তাঁর দেশের কোনো লাভ হয় না।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘তাঁর মুখ থেকে যা–ই বের হয়, সবই সমস্যার কারণ হয়ে যায়। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ করাই ভালো।’

সূত্রঃ প্রথম আলো

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত