আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কানাডার সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের মন্তব্য: ফের উত্তেজনা দুই দেশে

কানাডার সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের মন্তব্য: ফের উত্তেজনা দুই দেশে

আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোমে’ বিনামূল্যে যুক্ত হতে চাইলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হতে হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে বলেন, কানাডা যদি আলাদা জাতি হিসেবে থাকতে চায়, তবে তাদের গোল্ডেন ডোম প্রকল্পে অংশগ্রহণের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলার ব্যয় করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের রাজ্য হলে কোনো খরচ লাগবে না।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন। তিনি একাধিকবার গ্রিনল্যান্ড, গাজা ও কানাডাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ প্রকাশ করেন। কানাডার সঙ্গে অভিন্ন সীমান্ত থাকায়, দেশটিকে যুক্তরাষ্ট্রের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বারবার প্রকাশ্যে কথা বলেন, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য একটি বৃহৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ নির্মাণ করা হবে, যার সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি ডলার। এই প্রকল্প ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের পথে এগোবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কানাডা এই প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তবে কানাডার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, তারা সার্বভৌমত্ব বজায় রেখেই এই প্রকল্পে যুক্ত হতে চায়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কারনি স্পষ্ট ভাষায় জানান, কানাডা কখনো বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউস সফরকালে ট্রাম্পকে এই বার্তাই দিয়েছেন।

উল্লেখ্য যে, কানাডা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD)-এর সদস্য হিসেবে আন্তঃমহাদেশীয় প্রতিরক্ষা ব্যবস্থায় অংশীদার। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলেন, গোল্ডেন ডোম প্রকল্পটি শুধু ব্যয়সাধ্যই নয়, বরং প্রযুক্তিগত ও রাজনৈতিক দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত