আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অস্ট্রেলিয়ার মুসলিম নারীর চাঞ্চল্যকর অভিযোগ

অস্ট্রেলিয়ার মুসলিম নারীর চাঞ্চল্যকর অভিযোগ

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরিহিত নারী সিনেটর ফাতেমা পেইম্যান এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে অশালীন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্য করার অভিযোগ তুলেছেন। একটি সামাজিক আনুষ্ঠানিকতায় মদ্যপ অবস্থায় ওই সহকর্মী তাকে উদ্দেশ করে বলেন, 'চলো, তোমাকে একটু ওয়াইন খাওয়াই, তারপর দেখি তুমি টেবিলের ওপর নাচো।'

এই ধরনের মন্তব্যে বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফাতেমা। তিনি বলেন, 'আমি মদ পান করি না। আর তোমরা মদ খাও বলে আমাকে ভিন্ন কেউ ভাবা—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।' ফাতেমার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মাত্র ২৮ বছর বয়সে ২০২২ সালে লেবার পার্টির টিকিটে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ফাতেমা পেইম্যান। তার মতে, বর্তমান সময়ের তরুণ রাজনীতিকরা এখন আর কোনো অন্যায়, অসম্মানজনক আচরণ বা বৈষম্যকে চুপচাপ মেনে নিচ্ছেন না। তিনি বলেন, 'না বলা মানেই হচ্ছে নিজের সীমারেখা স্পষ্ট করা, আর সেটা অন্যের প্রতি দয়া নয়, বরং নিজের প্রতি সম্মান।'

ঘটনার পরপরই তিনি ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’ নামের একটি স্বাধীন সংস্থার কাছে অভিযোগ দায়ের করেন। উল্লেখযোগ্য যে, এই সংস্থাটি গঠিত হয় আলোচিত ব্রিটনি হিগিন্স ধর্ষণ মামলার পর।

ফাতেমা বলেন, সংস্থাটি তার অভিযোগ গ্রহণ করে দ্রুত ও পেশাদারভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, 'আমি সন্তুষ্ট যে, বিষয়টি খুব দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধান হয়েছে'।

আফগানিস্তানের কাবুলে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন ফাতেমা পেইম্যান। পরবর্তীতে অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট ও ইউনিয়ন সংগঠক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে তিনি ‘অস্ট্রেলিয়ান মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত