আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

৮৫০০ মিটার উচ্চতায় উড়ে প্রাণে বাঁচলেন প্যারাগ্লাইডার

৮৫০০ মিটার উচ্চতায় উড়ে প্রাণে বাঁচলেন প্যারাগ্লাইডার

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকাশে এক বিরল বাতাসের টানে প্রায় সাড়ে আট হাজার মিটার উচ্চতায় উঠে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এক প্যারাগ্লাইডার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কুইলিয়ান পর্বতমালার ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উচ্চতায় নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন ৫৫ বছর বয়সী পেং ইউজিয়াং। তখন বিরল ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ ‘ক্লাউড সাক’ তাকে আরো প্রায় পাঁচ হাজার মিটার ওপরে একটি মেঘমালার মধ্যে টেনে নিয়ে যায়।

গত শনিবারের এই ঘটনার ভিডিও পেংয়ের গ্লাইডারে লাগানো ক্যামেরায় ধরা পড়ে, যা টিকটকের চীনা সংস্করণ ডুয়িনে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে পেংকে গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে থাকতে এবং আর তার মুখ ও শরীরের বড় অংশ বরফের স্ফটিকে আচ্ছাদিত দেখা যায়। তিনি চায়না মিডিয়া গ্রুপকে বলেন, ‘এটা ভয়ংকর ছিল... চারদিক সাদা। কিছুই দেখতে পাচ্ছিলাম না।

কম্পাস না থাকলে আমি কোন দিকে যাচ্ছি বুঝতেই পারতাম না। আমি ভেবেছিলাম সোজা উড়ছি, কিন্তু বাস্তবে আমি ঘুরছিলাম।’
এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা অনেক কম থাকে, যা এভারেস্ট শৃঙ্গের (আট হাজার ৮৪৯ মিটার) উচ্চতার কাছাকাছি। তাপমাত্রাও সেখানে নেমে যেতে পারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

পেং জানান, ‘আমি দ্রুত নিচে নামতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। আমি কেবল উঁচুতে উঠতেই থাকলাম, যতক্ষণ না মেঘের ভেতরে ঢুকে পড়লাম।’

সাড়ে চার বছর ধরে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা থাকা পেং জানান, নামার সময় হয়তো তিনি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়েছিলেন। সবচেয়ে ভয়ংকর মুহূর্ত ছিল গ্লাইডার ঘুরতে ঘুরতে ভারসাম্য হারানো এবং সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে এবং অনুমোদনহীন ফ্লাইটের কারণে পেংকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

পেংয়ের ওই দিন ওড়ার কোনো পরিকল্পনা ছিল না। তিনি কেবল মাটিতে দাঁড়িয়ে প্যারাস্যুটের আরামদায়কতা যাচাই করছিলেন। কিন্তু হঠাৎ জোরাল বাতাসে তিনি আকাশে উঠে যান এবং তার পরই ওই ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহের কবলে পড়েন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত