আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি বাণিজ্যচুক্তি খুব শিগগিরই হতে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি বাণিজ্যচুক্তি খুব শিগগিরই হতে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি বাণিজ্যচুক্তি খুব শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী সপ্তাহে পাকিস্তানের একজন প্রতিনিধি আলোচনার জন্য ওয়াশিংটন সফরে আসছেন। ভারতের অর্থনৈতিক দৈনিক ইকোনমিক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এই তথ্য জানা যায়।

গতকাল শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, 'ভারতের সঙ্গে আমাদের চুক্তি প্রায় চূড়ান্ত। পাকিস্তানের প্রতিনিধি আগামী সপ্তাহে আসছেন।' তবে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, 'যদি ভারত-পাকিস্তানের মধ্যে আবার সংঘর্ষ হয়, তাহলে আমার আর কোনো দেশের সঙ্গেই চুক্তিতে আগ্রহ থাকবে না।'

রয়টার্স জানায়, চুক্তির আওতায় ভারত তার সরকারি ক্রয়খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করবে। এতে করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রায় ৫০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের কেন্দ্রীয় সরকারি প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে। এই চুক্তি দীর্ঘদিন ধরে চলা দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনারই একটি অংশ।

ট্রাম্প আরও দাবি করেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনা দুই দেশের পারমাণবিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছে। তিনি বলেন 'যে দুটি দেশ একে অপরকে গুলি করতে পারে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে রয়েছে, তাদের সঙ্গে বাণিজ্য সম্ভব নয়—এই বিষয়টি তারা বুঝতে পেরেছে, এবং সেই কারণেই সংঘর্ষ থেমে গেছে,'।

এইদিকে ট্রাম্প প্রশাসনের নানা দেশের পণ্যে আরোপ করা উচ্চ শুল্কের প্রভাব পাকিস্তানও টের পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৩ বিলিয়ন ডলার, ফলে ট্রাম্প পাকিস্তানি পণ্যে সর্বোচ্চ ২৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, যা রপ্তানিতে প্রভাব ফেলছে।

এই প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি আবারও ওয়াশিংটন সফর করেছেন। দুই দেশ জুলাইয়ের শুরুর দিকেই একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি সই করতে চায়। উল্লেখ্য যে, এর আগে ট্রাম্পের পাল্টা পদক্ষেপে ২ এপ্রিল ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৬ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত