আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন কারোল নাওরোকি

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন কারোল নাওরোকি

ইতিহাসবিদ, সাবেক অপেশাদার বক্সার ও জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ৪২ বছর বয়সী কারোল নাওরোকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। ডানপন্থী ল অ্যান্ড জাস্টিস (পি আই এস) দলের সমর্থনে নির্বাচনে অংশ নেওয়া নাওরোকি পেয়েছেন ৫০.৮৯ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী, ওয়ারশ শহরের উদারপন্থী মেয়র রাফায়েল ত্রাশকোভস্কি পেয়েছেন ৪৯.১১ শতাংশ। আজ সোমবার চূড়ান্ত ফল ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।

২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ শাসন করেছে পি আই এস এবং এই নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী হিসেবে নাওরোকির বিজয় পোল্যান্ডের বর্তমান প্রো-ইউরোপীয় সরকার তথা প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সংস্কার এজেন্ডার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

নাওরোকি তার প্রচারাভিযানে বারবার বলেন—সমাজকল্যাণ সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা বাসস্থানের ক্ষেত্রে পোল্যান্ডের নাগরিকদের অগ্রাধিকার পাওয়া উচিত। এপ্রিল মাসে এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, ‘সামাজিক সুবিধা সর্বাগ্রে পোল্যান্ডবাসীর জন্য হতে হবে।’ এই বক্তব্য থেকেই তার অভিবাসনবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

ইউক্রেনবিরোধী অবস্থান ও জেলেনস্কিকে ‘দাম্ভিক’ বলা

নাওরোকি মে মাসে ইউক্রেনের প্রতি পোল্যান্ডের সহায়তার জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ না করার অভিযোগ তোলেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রার্থিতার বিরোধিতা করেন। এসব বক্তব্য তাকে ইউক্রেনবিরোধী হিসেবে পরিচিতি দেয়।

নাওরোকি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

মে মাসে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প তাকে জানান, ‘তুমি জিতবে।’ এই সাক্ষাৎকারের ছবি প্রকাশ পেলে বিতর্ক শুরু হয়। ছবিতে দুইজনকে থাম্বস আপ দিতে দেখা যায়।

সরকারি জোটের কয়েকজন নেতা এই ঘটনাকে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম পোল্যান্ড সফরে এসে এক রক্ষণশীল সম্মেলনে বক্তব্য রেখে প্রকাশ্যে নাওরোকির প্রতি সমর্থন জানান এবং বলেন, ‘তারই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।

অভিবাসী রোধ ও যুদ্ধক্ষতিপূরণ দাবি

নাওরোকি জার্মান সীমান্তে অভিবাসী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের পক্ষে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জার্মানির কাছে পুনরায় ক্ষতিপূরণ দাবি তোলার পক্ষেও জোরাল অবস্থান নিয়েছেন।

প্রচারণার সময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন নাওরোকি। জানা যায়, তিনি একাধিক ফ্ল্যাটের মালিক, যদিও তিনি দাবি করেছিলেন, তার একটিমাত্র ফ্ল্যাট আছে। অভিযোগ ওঠে, একজন বৃদ্ধের সঙ্গে জটিল চুক্তির মাধ্যমে তিনি দ্বিতীয় ফ্ল্যাটটি অর্জন করেন।

আরেকদিকে, একটি প্রতিবেদনে বলা হয়, একসময় হোটেলের নিরাপত্তাকর্মী থাকাকালে তিনি অতিথিদের জন্য যৌনকর্মী জোগাড় করতেন। এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নাওরোকি বলেন, ‘এসব মিথ্যা ও অপপ্রচার এবং তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।’

একাডেমিক পটভূমি ও পেশাগত জীবন

বাল্টিক সাগরের তীরে অবস্থিত গদানস্ক শহরে জন্ম নেওয়া নাওরোকি ছোটবেলায় বক্সিং ও ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন। পরে ইতিহাসে পিএইচডি এবং এমবিএ করেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি গদানস্কের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘরের পরিচালক ছিলেন। এরপর ‘ইনস্টিটিউট অব ন্যাশনাল রিমেমব্রান্স’-এর নেতৃত্বে আছেন। তার গবেষণার বিষয় কমিউনিস্ট আমলের অপরাধ, পোল্যান্ডের প্রতিরোধ আন্দোলন ও ক্রীড়া ইতিহাস। ২০২৪ সালে পোল্যান্ডে সোভিয়েত-যুগের একটি স্মৃতিস্তম্ভ অপসারণের পর রাশিয়া তাকে তাদের ‘ওয়ান্টেড লিস্টে’ যুক্ত করে। এরপর নাওরোকি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ করেন।

বই লেখা ও ছদ্মনাম বিতর্ক

২০১৮ সালে কমিউনিস্ট আমলের অপরাধজগতের কুখ্যাত চরিত্র নিকোডেম স্কোতারচাককে নিয়ে তিনি ছদ্মনাম ‘তাদেউস বাতির’ নামে একটি বই লেখেন। ওই বছর রাষ্ট্রীয় টিভিতে একজন ‘বাতির’ নামে ব্যক্তিকে দেখানো হয়, যিনি দাবি করেন, নাওরোকির অনুপ্রেরণায় তিনি লিখেছেন। পরে জানা যায়, বাতির ও নাওরোকি আসলে একই ব্যক্তি। বিরোধীরা বিষয়টি নিয়ে সমালোচনা করে এবং এটি আত্মপ্রকাশের কৌশল বলে অভিযোগ তোলে।

নাওরোকি ইংরেজি বলতে পারেন, এখনও অবসর সময়ে বক্সিং করেন এবং নিজেকে ‘এই কঠিন সময়ে পোল্যান্ডের জন্য দরকারি একজন শক্তিশালী প্রেসিডেন্ট’ বলে দাবি করেন। তিনি তার স্ত্রী মার্তা, দুই সন্তান এবং এক সৎপুত্রকে নিয়ে বসবাস করেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত