আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিশ্বব্যাপী সুনাম বাড়ছে চীনের এবং কমছে যুক্তরাষ্ট্রের: রিপোর্ট

বিশ্বব্যাপী সুনাম বাড়ছে চীনের এবং কমছে যুক্তরাষ্ট্রের: রিপোর্ট

মার্কিন ব্যবসায়িক পর্যবেক্ষণ সংস্থা মর্নিং কনসাল্টের একটি বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি চীনকে আবারও 'মহান' করে তুলছে। বিশ্বব্যাপী 'অনুকূলতা' রেটিং পর্যালোচনা করা সংস্থাটি দেখেছে, চীনের সুনামে উত্থান ঘটছে এবং আমেরিকার পতন ঘটছে।

আজ সোমবার এক প্রতিবেদন অ্যাক্সিওস পোর্টাল এমনটাই জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সুনামের পতন ইতোমধ্যেই দেশটিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে; যেমন — হোয়াইট হাউসের নীতির কারণে বিদেশি দর্শনার্থীদের সংখ্যা কমে যাওয়া, ডলারের পতন।

মর্নিং কনসাল্টের রাজনৈতিক পর্যবেক্ষণ বিভাগের প্রধান জেসন ম্যাকম্যান লিখেছেন, যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার সাথে সাথে, বিদেশে ব্যবসা করা মার্কিন সংস্থাগুলোর জন্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগও কমে আসতে পারে।

রিপাবলিকান কর বিলে লুকিয়ে থাকা একটি নির্দিষ্ট বিধান নিয়েও উদ্বেগ রয়েছে, যা বৈশ্বিকভাবে মার্কিন সম্পদের চাহিদা কমাতে পারে। সেই সাথে দেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা নিষিদ্ধ করার ফলে ক্ষতির বিষয়েও উদ্বেগ রয়েছে।

মে মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর শুল্ক কমাতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুকূলে ইতিবাচক মনোভাব কিছুটা বাড়তে শুরু করে। কিন্তু গত শুক্রবার ট্রাম্প বলেন, চীন 'চুক্তি সম্পূর্ণরূপে লঙ্ঘন করেছে।'

মর্নিং কনসাল্ট থেকে এক্সিওস পোর্টালকে সরবরাহ করা গত মাসের 'অনুকূলতার' তথ্য অনুসারে, মে মাসের শেষের দিকে চীনের মোট অনুকূলতা রেটিং ছিল ৮.৮, যেখানে যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল মাত্র ১.৫। ২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন রেটিং ২০-এর ওপরে ছিল এবং চীন নেতিবাচক অবস্থানে ছিল।

মর্নিং কনসাল্ট কানাডা, ফ্রান্স, জাপান, রাশিয়া এবং যুক্তরাজ্যসহ ৪১টি দেশের প্রাপ্তবয়স্কদের ওপর জরিপ চালিয়েছে। এতে করে যুক্তরাষ্ট্র এবং চীনা লোকজনের নিজস্ব দেশের মতামত বাদ দেওয়া হয়েছে। এসব জরিপ থেকেই মূলত মার্কিন সুনামের পতনের তথ্য উঠে এসেছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রের 'সুনাম' মূলত ইতিবাচক ছিল — কিন্তু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা তীব্রভাবে কমে গেছে।

সংস্থার রাজনৈতিক পর্যবেক্ষণ বিভাগের প্রধান ম্যাকম্যান আরও লিখেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে বেশিরভাগ দেশ একই যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমহ্রাসমান দৃষ্টিভঙ্গি এবং চীনের প্রতি উন্নত দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছে। এই সময়ের মধ্যে শুধুমাত্র রাশিয়াতে যুক্তরাষ্ট্র সম্পর্কে দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

এইদিকে, ২০২০ সালের অক্টোবর থেকে চীনের রেটিং নেতিবাচক ছিল। মর্নিং কনসাল্ট অনুযায়ী, গত বছর মার্কিন নির্বাচনের দিন থেকে দেশটির সুনামের ইতিবাচক প্রবণতা শুরু হয়। আর মার্চ মাস থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটি আরও উন্নতি হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত