আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

তুরস্কে ভূমিকম্পে আহত হয়েছে ৭০, আতঙ্কে মৃত্যু ১

তুরস্কে ভূমিকম্পে আহত হয়েছে ৭০, আতঙ্কে মৃত্যু ১

দক্ষিণ-পশ্চিম তুরস্কের মারমারিস উপকূলে আজ মঙ্গলবার ভোরে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্কে এক ১৪ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয় এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

মন্ত্রী এক্স-এ দেওয়া বিবৃতিতে জানান, আতঙ্কে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত বেরিয়ে পড়েন, কেউ কেউ উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ে আহত হন। প্রাথমিকভাবে কোনো আবাসিক ভবন ধ্বংসের খবর পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে মারমারিস উপকূল থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে ভূমিকম্পটি সংঘটিত হয়।

আলি ইয়ারলিকায়া জানান, ‘ফেথিয়েতে আফরানুর গুনলু নামে ১৪ বছর বয়সী এক কিশোরী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে‌ও তার মৃত্যু হয়।’

আহতদের মধ্যে ১৪ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়, ৮ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মন্ত্রী জানান।

তুরস্কের আনাদোলু রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মুগলা প্রদেশের মারমারিস, বোদরুম এবং ফেথিয়ে—এই এলাকাগুলো দেশটির জনপ্রিয় সমুদ্র উপকূলীয় পর্যটনকেন্দ্র। ২০২৪ সালে প্রায় ৩.৭ মিলিয়ন বিদেশি পর্যটক এই অঞ্চলে ভ্রমণ করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত