আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

হজ উপলক্ষে মক্কায় বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু

হজ উপলক্ষে মক্কায় বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। 

সৌদি গেজেট ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থায় মোট এক লাখ ৫৫ হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে। 

গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ, করিডরসহ পুরো মসজিদই এই শীতলীকরণ ব্যবস্থার আওতায় থাকবে।

ব্যবস্থাটি নির্ভর করে মূলত দুটি স্টেশনের ওপর। একটি হচ্ছে এক লাখ ২০ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আল-শামিয়া স্টেশন। 

আরেকটি হচ্ছে ৩৫ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আজিয়াদ স্টেশন। পুরো মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিদের জন্য মাঝারি ও স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এই দুই স্টেশন।

উন্নত পরিশোধন প্রযুক্তিগুলো ব্যবহার করে সর্বোত্তম বায়ুর মান নিশ্চিত করে শীতলীকরণ ব্যবস্থাটি।

এতে বাতাস ছড়িয়ে পড়ার আগেই তা ৯৫ শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায়। এটি হাজিদের পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, বিশেষ করে তীব্র গরমের সময়। কর্তৃপক্ষ সব সময়ই এই শীতলীকরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত