আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জাপানে প্রাণিকল্যাণ কর্মীর বাড়িতে ১০০টি মৃত বিড়াল পাওয়া যায়

জাপানে প্রাণিকল্যাণ কর্মীর বাড়িতে ১০০টি মৃত বিড়াল পাওয়া যায়

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো শহরে একটি বাড়ি থেকে প্রায় ১০০টি বিড়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটির মালিক একজন নারী, যিনি স্থানীয় একটি প্রাণিকল্যাণ সংগঠনের কর্মী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, এক প্রাণী অধিকার কর্মকর্তার বরাতে জানা যায়, এই বাড়িটি ছিল আবর্জনায় ভরা এবং সেখানে প্রাণীদের প্রতি চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

অ্যানিম্যাল অ্যাসিস্ট সেনজু নামে ওই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছে, ওই নারী কর্মী প্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের বাড়িতে বিপুল সংখ্যক বিড়াল রেখেছিলেন। সংগঠনটি জানায়, উদ্ধার করা একটি জীবিত বিড়ালের অবস্থা এতটাই করুণ ছিল যে সেটিকে প্রথমে চিনতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। তার শরীরের চামড়া ছেঁড়া ছিল এবং সারা শরীরে আবর্জনা লেগে ছিল।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে ওই নারী আর কোনো বিড়াল নিজের কাছে রাখতে পারবেন না। তিনি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে, যখন একটি বিড়ালের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও প্রাণী সুরক্ষা কর্মীরা ওই নারীর বাড়িতে দুইবার পরিদর্শনে যান। এরপর বড় পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত সেখান থেকে ১২টি বিড়ালকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জাপান গার্ডেন সিটিতেবিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যাজাপান গার্ডেন সিটিতেবিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা
কুমামোতোর প্রাণী সুরক্ষা কর্মকর্তা সুতোমু তাকিমোতো জানান, উদ্ধারকৃত মরদেহের সংখ্যা প্রায় ১০০টি হলেও স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। প্রাণিকল্যাণ সংস্থাটি বলেছে, মারা যাওয়া বিড়ালগুলোর ওপর যে নির্মমতা চালানো হয়েছে, তা বর্ণনাতীত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত