আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নেই: ক্যামেরন

দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নেই: ক্যামেরন

দ্বিতীয় গণভোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন ক্যামেরন শীর্ষ নিউজ ডেস্ক: ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে গণভোটের রায়ের পর দ্বিতীয়বার গণভোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সোমবার হাউজ অব কমন্সে ব্রেক্সিট নিয়ে আলোচনায় এমপিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। ব্রিটিশ জণগনের রায়ে বিষয়টি মীমাংসিত হয়েছে। জনগণের ইচ্ছাকে অবশ্যই সম্মান জানাতে হবে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের সদস্য পদ নিয়ে দ্বিতীয় একটি গণভোটের জন্যে এক আবেদনে ৩০ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে। বৃহস্পতিবারের গণভোটে বেশিরভাগ মানুষ ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর লোকজন এই পিটিশনে সই করছেন।

নিয়ম অনুযায়ী এই আবেদনটি বিবেচনা করে দেখার কথা ব্রিটিশ পার্লামেন্টের। সাধারণত কোনো পিটিশনে এক লাখের বেশি স্বাক্ষর থাকলে পার্লামেন্টে সে বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার পিটিশন কমিটির জরুরি বৈঠকে বসারও কথা রয়েছে।

বৃহস্পতিবারের গণভোটে ৫২ শতাংশ মানুষ ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে আর ৪৮ শতাংশ মানুষ থাকার পক্ষে রায় দেন। তবে লন্ডন, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ ভোটার রায় দেন ইইউতে থাকার পক্ষে।

এদিকে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর থেকেই উত্তাল যুক্তরাজ্য। ফলাফলের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষ রাজধানী লন্ডন ও স্কটল্যান্ডের কয়েকটি শহরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

লন্ডনের স্বাধীনতার দাবি জানিয়ে স্বাক্ষর করেছেন দেড় লাখেরও বেশি মানুষ। তারা লন্ডনে বিক্ষোভ করেছেন।

আর স্বাধীনতার দাবিতে বিক্ষোভ হয়েছে স্কটল্যান্ডের কয়েকটি শহরেও। যুক্তরাজ্য থেকে আলাদা হতে দ্বিতীয়বারের মতো গণভোটের ডাক দেয়ার কথা জানান স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।

গণভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবর মাসে তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

এদিকে বুধবার ইইউর বাকি ২৭টি দেশের নেতারা পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য জরুরি বৈঠকে বসবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত