আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে চারজন নিহত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে চারজন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে এক রাতেই দেশটি ইউক্রেনের বিরুদ্ধে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—২০২২ সালে পুতিনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এক রাতে সর্বোচ্চ এই হামলা চালানো হয়।

সেই হামলায় অন্তত ১২ জন নিহত হন, যার মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন বহু মানুষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন যুক্তরাষ্ট্রের নীরবতাকে তীব্র সমালোচনা করে বলেন, “এটা উপেক্ষা করা যায় না। আমেরিকার নীরবতা এবং বিশ্বের অন্যান্য দেশের চুপচাপ থাকাই পুতিনকে আরও উৎসাহিত করছে।”

মে মাসের শেষ সপ্তাহে টানা তিন রাত ধরে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্যতম ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বলে The Kyiv Independent জানিয়েছে।

Reuters-এর সংবাদদাতারা জানিয়েছেন, কিয়েভে এক “তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার” রাত পার করেছে শহরটি।
সংস্থাটির এক আলোকচিত্রী জানান, সোলোমেনস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে একটি ড্রোন বিস্ফোরণে বিশাল একটি গর্ত তৈরি হয়েছে। ভবনের কংক্রিট খণ্ডগুলো নিচে পড়ে থাকা গাড়িগুলোর ওপর চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাশিয়ার “কামিকাজে ড্রোনগুলো” আকাশে গোঁ গোঁ শব্দ করছিল, সঙ্গে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছিল।
এছাড়া, এমন শক্তিশালী বিস্ফোরণের শব্দ হয়েছে যা অনেক দূরের ভবনগুলোর জানালাও কাঁপিয়ে তোলে।

এই হামলায় কিয়েভে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত