আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ইলন মাস্কের বিতর্কিত পোস্ট ডিলেট, ট্রাম্পের কে লে ঙ্কা রি তে প্রতিক্রিয়া দিয়ে আলোচনায়

ইলন মাস্কের বিতর্কিত পোস্ট ডিলেট, ট্রাম্পের কে লে ঙ্কা রি তে প্রতিক্রিয়া দিয়ে আলোচনায়

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দিন দুয়েক আগে এমনটাই দাবি করেছিলেন একদা ‘ট্রাম্প-ঘনিষ্ঠ’ ধনকুবের ইলন মাস্ক। এবার সেই পোস্ট সামাজিকমাধ্যম থেকে সরিয়ে দিলেন তিনি। খবর দ্য টাইমের। 

 

শনিবার দুপুরে বিতর্কিত পোস্টটি ডিলিট করেছেন টেসলা-কর্তা। বৃহস্পতিবার মাস্ক নিজের এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন, ‘এপস্টিন ফাইল’-এ ট্রাম্পের নাম রয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে ‘বড় বোমা’ ফেলার হুঁশিয়ারিও দিয়েছিলেন মাস্ক। তিনি আরও দাবি করেন, শুধু এ কারণেই ফাইলটি প্রকাশ্যে আনা হয়নি। বোমা সংক্রান্ত পোস্টটি উদ্ধৃত করে মাস্ক পুনরায় লেখেন, ভবিষ্যতের জন্য এটা মাথায় রেখে দিন। সত্যি সামনে আসবেই।

কিন্তু ৪৮ ঘণ্টার মাথায় সেই পোস্টটি মুছে ফেলেছেন তিনি।

প্রসঙ্গত, জেফ্রি এপস্টিন নামের এক কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একজনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন ভার্জিনিয়া জিফরে নামের এক মহিলা। মামলার নথিতে এপস্টিন-ঘনিষ্ঠদের যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যে একাধিক বার কানাঘুষো শোনা গিয়েছে, ওই ফাইলে নাম রয়েছে বিল ক্লিন্টন থেকে ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিং থেকে মাইকেল জ্যাকসন-সহ বিশ্বের তাবড় ব্যক্তির। এপস্টিনের নথি অনুযায়ী, তারা প্রত্যেকেই তার পৃষ্ঠপোষকতায় যৌনাচারে যুক্ত ছিলেন। 

আরও শোনা যায়, এপস্টিনের বিলাসবহুল বিমান ‘লোলিটা এক্সপ্রেস’-এ চেপে বেশ কয়েকবার বিভিন্ন দেশে গিয়েছিলেন ট্রাম্প। চলতি বছরের গোড়ায় ওই ফাইলের একাংশ প্রকাশ্যে আনা হয়। কিন্তু বৃহস্পতিবার মাস্ক ওই ফাইলের পুরো অংশ প্রকাশ্যে আনার দাবি জানান। শুধু তা-ই নয়, একটি সাক্ষাৎকারে সম্প্রতি প্রশ্নকর্তার সুরে সুর মিলিয়ে মাস্ককে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ইমপিচ’ (পদচ্যুত) করা উচিত এবং তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বসানো উচিত। প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্পও বলেন, আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ। তার সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কি না জানা নেই।

একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টে বোঝা গিয়েছিল, দু’জনের মধ্যে ‘দারুণ সম্পর্ক’ আর নেই। তবে শনিবার মাস্ক পোস্ট ডিলিট করায় ফের দানা বেঁধেছে জল্পনা। এ ঘটনা ট্রাম্প-মাস্ক ঠান্ডা যুদ্ধ শেষের ইঙ্গিত হতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। 

শেয়ার করুন

পাঠকের মতামত