আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিমান দু র্ঘ ট না র একমাত্র ব্রিটিশ যাত্রী জানালেন বেঁচে থাকার গল্প

বিমান দু র্ঘ ট না র একমাত্র ব্রিটিশ যাত্রী জানালেন বেঁচে থাকার গল্প

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ।


ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন।


হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বাস কুমার রমেশকে। ছবি: সংগৃহীত

রমেশ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, 'উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পর একটি বিকট শব্দ হয়। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল।'


প্রতিবেদন অনুসারে, রমেশ ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। পরিবারের সাথে দেখা করতে কয়েকদিন ভারতে ছিলেন। তার বুকে, চোখে এবং পায়ে ক্ষত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলছিলেন, 'আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ পড়ে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল।'

 

রমেশ তার ৪৫ বছর বয়সী ভাই অজয় ​​কুমারের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বিমানে তার ভাইকে তাকে অন্য কোথাও বসানো হয়েছিল।

বেঁচে যাওয়া রমেশ আরও বলছিলেন, 'আমরা দিউয়ে (ভারতের শহর) গিয়েছিলাম। তিনি (ভাই অজয় ​​কুমার) আমার সাথেই ভ্রমণ করছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।'

এদিকে, আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, পুলিশ ১১-এ সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছে। তিনি হাসপাতালে আছেন, চিকিৎসা চলছে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত