আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইস্তাম্বুলে বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৪১

ইস্তাম্বুলে  বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৪১

তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে মঙ্গলবারের ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। নিহতদের মধ্যে ১০ জন বিদেশি ।

আঞ্চলিক গভর্নরের কার্যালয় বুধবার এ তথ্য জানিয়েছে।

হামলায় আহত হয়েছে অন্তত ২৩৯ জন। এর মধ্যে ১০৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।


হতাহতদের স্মরণে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদ্রিম একদিনের  জাতীয় শোক ঘোষণা করেছেন।


তুর্কি কর্তৃপক্ষ জানায়, আতাতুর্ক বিমানবন্দরে হামলায় অংশ নেয় তিন হামলাকারী। হামলাকারীরা বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার সময় একে-৪৭ রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।  আকস্মিক এ হামলায় বিমানবন্দরে থাকা মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে।


এ সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের উদ্দেশে পাল্টা গুলি চালালে এক হামলাকারী আহত হয়। পরে আহত ওই হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।


এদিকে অপর দুই হামলাকারী এ সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় কিনা তা নিশ্চিত করা না গেলেও পাল্টা হামলায় ওই তিন হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


হামলার পরপরই বিমানবন্দরটিতে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হলেও স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফের প্লেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। যদিও এ হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার সঙ্গে জড়িত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত