আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইসরায়েলের প্রতি সমর্থন, ইরানকে দোষারোপ জি-৭ জোটের

ইসরায়েলের প্রতি সমর্থন, ইরানকে দোষারোপ জি-৭ জোটের

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন জি-৭ জোটের নেতারা। তাঁরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন।

গতকাল সোমবার রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে জি-৭ জোটের নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এর পর থেকে দুই দেশের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলা চলছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এ বছর কানাডায় বসে ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারের সম্মেলন অনেকটা আড়ালে পড়ে যায়।

সম্মেলন ছেড়ে আগেভাগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঠিক কী কারণে সম্মেলন শেষে না করেই যুক্তরাষ্ট্র ফিরে গেলেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প শুধু বলেছেন, তিনি গুরুত্বপূর্ণ কারণে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তবে তাঁর ফিরে যাওয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্পর্ক থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

জি-৭ সম্মেলন শেষে সাধারণত সদস্যদেশগুলো একটি যৌথ বিবৃতি দেয়। ট্রাম্প সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেলেও যৌথ বিবৃতিতে সই করে গেছেন। বিবিসি এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর ইরান হলো সন্ত্রাসবাদের উৎস। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

মধ্যপ্রাচ্যে সহিংসতার বিস্তার রোধে সংকট নিরসনের আহ্বানও বিবৃতিতে জানানো হয়েছে।

ট্রাম্প কানাডা ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেছিলেন, তাঁর আগেভাগে ফিরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে।

ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছিলেন, ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে, যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে, তবে সেটা খুব ভালো একটি বিষয়। ফ্রান্স তা সমর্থন করবে।

পরে ট্রাম্প নিজেই জানান, মাখোঁর এমন কথা ঠিক নয়। মাখোঁ জানেনই না ট্রাম্প এখন কেন ওয়াশিংটনের পথে। তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়। তাঁর ফেরাটা এর চেয়েও অনেক বড় কোনো কারণে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত