আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দীর্ঘ ২ বছর পরে কূটনৈতিক সমঝোতায় ফিরেছেন ভারত ও কানাডা

দীর্ঘ ২ বছর পরে কূটনৈতিক সমঝোতায় ফিরেছেন ভারত ও কানাডা

প্রায় দুই বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের পর ভারত ও কানাডা সম্পর্ক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে। গতকাল মঙ্গলবার কানাডার অ্যালবার্টায় জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকের পর, দুই দেশ একে অপরের রাজধানীতে হাই কমিশনার পুনঃনিয়োগের বিষয়ে সম্মত হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উভয় দেশ নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কনস্যুলার সেবা পুনরায় চালু করার লক্ষ্যে হাই কমিশনার মনোনয়নে সম্মত হয়েছে। ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর শুরু হয় দুই দেশের সম্পর্কের অবনতি।

কানাডা সরাসরি ভারতের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলে, যা নয়াদিল্লি বরাবরই ‘অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে এসেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক বহিষ্কার, ভিসা স্থগিতসহ একাধিক উত্তপ্ত পদক্ষেপ নেওয়া হয়। ভারত অভিযোগ করে, কানাডা ভারতের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ এবং ‘ভারতবিরোধী কার্যকলাপকে’ প্রশ্রয় দিচ্ছে। কানাডা অবশ্য এসব দাবি অস্বীকার করেছে।

কিন্তু এবার পরিস্থিতির মোড় ঘোরাতে শুরু করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জি-৭ সম্মেলনে ভারত সদস্য না হলেও, কার্নি মোদীকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ আলোচনার টেবিলে রাখাটা খুবই যৌক্তিক।
বৈঠকে মোদী এবং কার্নি প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, খাদ্য নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

যদিও কোনও পক্ষই নিজ্জর হত্যা প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি। বৈঠকের পর মোদী বলেন, ‘প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে চমৎকার সাক্ষাৎ হয়েছে। ভারত ও কানাডা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। দুই দেশের বন্ধুত্ব আরো এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’ কার্নিও মোদীকে জি-৭ সম্মেলনে আতিথেয়তা দেওয়াকে ‘মহান সম্মান’ বলে অভিহিত করেন।
এদিকে, জি-৭ সম্মেলনের সময়ে কানাডার ক্যালগারিতে খালিস্তানপন্থী শিখ বিক্ষোভকারীদের দেখা যায় নিজ্জরের হত্যার বিচার দাবি করতে। কিছু বিক্ষোভকারী মোদীর সফরের বিরোধিতা করেন। এই প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কার্নি বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে একটি বিচারিক প্রক্রিয়া চলছে, তাই আমি এ বিষয়ে খুব বেশি মন্তব্য করতে পারব না।’ তবে তিনি আরও জানান, নিজ্জর প্রসঙ্গে মোদীর সঙ্গে তার আলোচনা হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসান ঘটাতে এই হাই কমিশনার পুনঃনিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত