আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ

আবারো বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্ট মিন্সটার হলে। মঙ্গলবার ২৮ জুন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোশন উত্থাপন করেন সায়মন ডানসাক এমপি। তিনি শেখ হাসিনার সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, সাংবাদিকরা গ্রেফতার হচ্ছে, বিরোধীদলের নেতা-কর্মীদের উপর চলছে নির্মম নির্যাতন নিপীড়ন, জঙ্গি হামলায় খুন হচ্ছে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ।

এমনকি সরকার  তার রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানিমূলক মামলার মাধ্যমে রাজনীতি থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে।  আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে রাজনৈতিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আবারো তাগিদ দেন ব্রিটেনের ফরেন এন্ড কমনওয়েল দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সয়্যার। তিনি বলেন, এজন্য সকল রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। এজন্য সব দলের সঙ্গে সমন্বয় করে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়তে ব্রিটেনের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, ২০১৫ সালের জুলাই মাসে ব্রিটেন সরকার বাংলাদেশে গুম, খুন এবং জঙ্গি কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশের প্রতি আহবান জানালেও দেখা যায় জঙ্গিবাদী কর্মকাণ্ড আরো বেড়েছে। বেড়েছে বিরোধী দল ও মতের মানুষের উপর নির্যাতন নীপিড়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও মুক্তচিন্তা প্রকাশের উপর হস্তক্ষেপ।  হুগো সয়্যার বলেন, চলতি বছরের ২৪ মে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং ২৭ মে জাপান সফরকালে শেখ হাসিনার কাছে ব্রিটেনের উদ্বেগের কথা জানানো হয়েছে।  

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্ট মিন্সটার হলে দীর্ঘ আলোচনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় বাংলাদেশে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আলোচনায় ব্লগার হত্যা, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর জঙ্গী গোষ্ঠির হামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের তীব্র সমালোচনা করা হয়।

সায়মন ডানচাক এমপি বলেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং সুশীল সমাজের মুক্তকণ্ঠ এসব কিছুই সংকুচিত হয়ে পড়ায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। এ অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে বলে আশংকা প্রকাশ করেন সায়মন ডানসাক।  তিনি এ ব্যাপারে ব্রিটেনের হস্তক্ষেপ কামনা করে বলেন  অন্যথায় বাংলাদেশে অরাজক পরিস্থিতির প্রভাব ব্রিটেনের উপর পড়বে। সায়মন ডানসাক এমপি আরো অভিযোগ করে বলেন জঙ্গি দমনে সরকারের অনিচ্ছার পাশাপাশি বিরোধী দলের উপর জঙ্গী হামলার দায় চাপিয়ে এটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করার বিষয়টি আরো উদ্বেগজনক। এই অবস্থায় তিনি বাংলাদেশকে দেয়া ব্রিটেনের সামরিক ও বাণিজ্যিক সহায়তাগুলো পর্যালোচনা করার আহবান জানিয়ে বলেন, এটি দেখার বিষয় ব্রিটেনের সার্বিক সহায়তা শেখ হাসিনার সরকার বিরোধী মতকে নিপীড়ন-নির্যাতন করার জন্য ব্যবহার করছেন কিনা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত