আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হলিউড অভিনেতা জো মারিনেল্লি প্রয়াত

হলিউড অভিনেতা জো মারিনেল্লি প্রয়াত

হলিউডে ফের শোকের ছায়া। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমেরিকান অভিনেতা জো মারিনেল্লি। গত রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গতকাল মঙ্গলবার অভিনেতার এজেন্ট জুলি স্মিথ খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মারিনেল্লি কয়েক বছর ধরে গলা এবং পেটের ক্যান্সারে ভুগছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, অভিনেতার দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি মৃত্যুর খবরে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি জানতাম জো অসুস্থ ছিল। তবে তার অদম্য মনোবল দেখে আমি সবসময় মুগ্ধ হয়েছি। এই লড়াই ছিল কঠিন, অসম্ভবের কাছাকাছি। কিন্তু জো ছিলেন সত্যিকারের একজন যোদ্ধা, একজন চ্যাম্পিয়ন।’

তিনি আরও বলেন, ‘জো শুধু একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ- একজন শিক্ষক, দার্শনিক বন্ধু এবং গল্পকার। যার মধ্যে হাস্যরস আর গভীরতা একসঙ্গে বাস করত। তার পরিবারের মধ্যে যেমন সংগীতপ্রেম রয়েছে, তেমনি শিল্পচর্চার ঐতিহ্যও রয়েছে। প্রিয় বন্ধুকে হারিয়ে আমি ভীষণ ব্যথিত।’

জো মারিনেল্লি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালে, যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে। অভিনয়ে হাতেখড়ি হয় তরুণ বয়সেই। উচ্চশিক্ষা গ্রহণ করেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। তার অভিনয়জীবনের শুরুটা হয় নাট্যচর্চার মধ্য দিয়ে, কিন্তু খুব দ্রুতই জায়গা করে নেন টেলিভিশনে।

তার উল্লেখযোগ্য প্রথম কাজগুলোর মধ্যে রয়েছে ‘এল.এ ল’ এবং ‘হিল স্ট্রিট ব্লুস’, যা তাকে টিভি ইন্ডাস্ট্রির চেনা মুখে পরিণত করে। পরে ‘সান্তা বারবারা’ সিরিজে বান্নি তাগলিয়াত্তি, ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ, এবং সাম্প্রতিক সময়ে ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।
 
জো মারিনেল্লির অভিনয়শৈলী ছিল বহুমাত্রিক। তিনি কখনো ছিলেন সিরিয়াস ড্রামার মুখ, আবার কখনো কমেডির ছন্দে হাসিয়েছেন দর্শককে। ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘ভিক্টোরিয়াস’, এবং ‘দ্য অফার’-এর মতো বহুল আলোচিত টিভি সিরিজেও কাজ করেছেন তিনি। চরিত্রের গভীরতা ও আত্মনিবেদনের জন্য তিনি ছিলেন সহ-অভিনেতাদের কাছেও প্রেরণার উৎস।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত