আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মামদানির বিরুদ্ধে ট্রাম্পের বিদ্রূপ: ‘দেখতে খারাপ, চালাকও নয়’

মামদানির বিরুদ্ধে ট্রাম্পের বিদ্রূপ: ‘দেখতে খারাপ, চালাকও নয়’

ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাথমিক পর্বে গত মঙ্গলবার ডেমোক্রেটিক প্রাইমারিতে এক চমকপ্রদ জয় পেয়েছেন জোহরান মামদানি। গত মঙ্গলবার রাতের ভোটে তিনি প্রত্যাশিতভাবে এগিয়ে থেকে মূল প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছেন এবং এখন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে এগিয়ে আছেন।

মামদানির এই বিজয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকা থেকে উঠে আসা ৩৩ বছর বয়সী এক মুসলিম তরুণ মেয়র হয়ে যাবেন, বিষয়টি ভাবতে পারছেন না ট্রাম্প।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ একাধিক পোস্টে মামদানির চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেন এবং তাকে ‘শতভাগ কমিউনিস্ট উন্মাদ’ বলে অভিহিত করেন।
ট্রাম্প লিখেন, ‘জোহরান মামদানি, একজন শতভাগ কমিউনিস্ট পাগল, ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেছে। তার চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর, বুদ্ধিও কম।

আরেকটি পোস্টে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদেরও তীব্রভাবে আক্রমণ করেন, বিশেষ করে প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ এবং সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমারকে। শুমারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর’ এবং আরো কটাক্ষ করে লেখেন, ‘কান্নাকাটি করা চাক শুমার মামদানির পেছনে ঘুরঘুর করছেন।’

নিউইয়র্কের মতো একটি গুরুত্বপূর্ণ শহরের মেয়র পদের জন্য মামদানির মনোনয়ন জাতীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে। তার জয় প্রগতিশীল রাজনীতির পক্ষে একটি বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

ট্রাম্পের আগাম হস্তক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, রিপাবলিকানরা এটি ব্যবহার করে ডেমোক্রেটদের বাম দিকে সরে যাওয়ার অভিযোগ আরো জোরালোভাবে তুলতে পারেন।
২০২১ সাল থেকে মামদানি অ্যাসেম্বলি সদস্য হিসেবে কুইন্সের অ্যাস্টোরিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করে আসছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—সিটি বাস ফ্রি করা, ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা এবং সিটি পরিচালিত মুদি দোকান চালু করা। এসব পরিকল্পনার ব্যয় মেটাতে তিনি ব্যবসায়ী ও ধনীদের ওপর ১০ বিলিয়ন ডলারের কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বিদেশনীতি নিয়েও মামদানি সাহসী অবস্থান নিয়েছেন।

তিনি স্পষ্টভাবে ফিলিস্তিনপন্থী অবস্থানে থাকায় ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন, নিউইয়র্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সফরে এলে, ২০২৪ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করবেন।
তিনি বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলনের পক্ষে প্রকাশ্যে স্লোগান দিয়েছেন এবং বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত