আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

বৃটেনে প্রধানমন্ত্রী হচ্ছেন না ব্রেক্সিট নেতা

বৃটেনে প্রধানমন্ত্রী হচ্ছেন না ব্রেক্সিট নেতা

বৃটেনে ২৩ জুনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় হওয়ার পর ধরেই নেয়া হচ্ছিল লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী।

ভোটের পরদিন প্রধানমন্ত্রী ক্যমেরন পদত্যাগের পর সেই ধারণা আরো শক্ত হয়।

কারণ ইইউ ছাড়ার পক্ষের প্রচারণায় বরিস জনসনই নেতৃত্ব দিয়েছিলেন। গণভোটে অপ্রত্যাশিত ফলাফলের কৃতিত্ব তাকেই দিচ্ছিলেন অধিকাংশ বিশ্লেষক।

কিন্তু বৃহস্পতিবার প্রার্থী হওয়ার সময়সীমা শেষের কয়েক মুহূর্ত আগে দু’দুবার নির্বাচিত লন্ডনের সাবেক মেয়র অপ্রত্যাশিতভাবে লড়াইয়ে না নামার সিদ্ধান্ত জানান।

তার এই ঘোষণাকে নাটকীয় বললে কম বলা হবে, বৃটেনের বিশ্লেষকরা একে পলিটিক্যাল বম্বশেল, অর্থাৎ একটা রাজনৈতিক বোমা ফাটানোর সঙ্গে তুলনা করছেন।

কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো পরিষ্কার করেননি। তার এই সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছে।

তবে এই নাটকীয়তার আগে আজ আরো নাটকীয় ঘটনা ঘটেছে, বৃটেনের রাজনীতিতে। ইইউ ছাড়ার পক্ষে বরিস জনসনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন যিনি, কনজারভেটিভ পার্টির আরেক নেতা, মাইকেল গভ, তিনি হঠাৎ আজ দলের নেতা হওয়ার জন্য প্রার্থী হয়েছেন।

অথচ আশা করা হচ্ছিল, মাইকেল গভ বরিস জনসনকেই সমর্থন দেবেন এবং তার অন্যতম সহযোগী হিসেবে পাশে থাকবেন।

বিশ্লেষকরা বলছেন, বরিস জনসন হয়তো এমন আশংকা করছেন যে জেতার জন্য যতজন এমপির সমর্থন দরকার হবে, তার হয়তো সেই সমর্থন নেই।

বরিস জনসনের এই ঘোষণার পর, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে হচেছন - সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত যারা কনজারভেটিভ পার্টির নেতার হওয়ার জন্য প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে এখন সবচেয়ে সুবিধেজনক অবস্থানে চলে এসেছেন থেরেসা মে, যিনি এখন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন প্রশ্নে গণভোটে তিনি সরাসরি কোন পক্ষ নেননি, ফলে দলের উভয় অংশের দিক থেকে তিনি সমর্থন পাবেন বলে মনে করা হচ্ছে।

ধরে নেয়া হচ্ছে থেরেসা মে'র প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন ব্রেক্সিটপন্থী বিচারমন্ত্রী মাইকেল গভ।

বৃটেন নেতৃত্বশূন্য?

বিরোধী লেবার পার্টিতেও নেতৃত্ব নিয়ে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে।

লেবার পার্টি ছিল ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে, কিন্তু গণভোটে হেরে যাওয়ার পর অনেকেই দলের নেতা জেরেমি করবিনের নেতৃত্বের সমালোচনা করে রীতিমত বিদ্রোহ করেছেন। তার ছায়া মন্ত্রীসভার বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন। দলের পার্লামেন্টারি পার্টির বেশিরভাগ সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে তার পদত্যাগ দাবি করেছেন।

ইইউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়ার পর ব্রিটেনের বড় দুটি দলেই এখন কার্যত নেতৃত্বশূন্যতা দেখা যাচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত