আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: ব্রিকস দেশগুলোর পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকরের হুঁশিয়ারি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: ব্রিকস দেশগুলোর পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকরের হুঁশিয়ারি

ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর শিগগিরই ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের।

ট্রাম্প অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় ডলারের প্রাধান্য সরিয়ে ফেলার লক্ষ্যেই ব্রিকস জোট গঠিত হয়েছে। এ কারণে ব্রিকসের সব সদস্য রাষ্ট্র—যার মধ্যে ভারত ও ব্রাজিলও রয়েছে—তাদের পণ্য রপ্তানির ওপর ১০ শতাংশ হারে শুল্ক বসবে। ট্রাম্পের ভাষ্য, 'যারা আমাদের মুদ্রাকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে।'

তিনি আরও বলেন, এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এ বিষয়ে বিভিন্ন দেশকে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, 'শুধুমাত্র ব্রিকস সদস্য হওয়ার কারণেই এ শুল্ক দিতে হবে। তারা যদি খেলতে চায়, আমরাও খেলবো।'

ভারত ও ব্রাজিলের নাম উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প স্পষ্ট করে বলেন, 'ব্রিকস গঠনের লক্ষ্যই ছিল আমাদের অর্থনীতির ক্ষতি করা। কাজেই সদস্য দেশগুলোকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। তারা বেশিদিন এই জোটে টিকতেও পারবে না।'

তিনি দাবি করেন, ব্রিকস এখন কার্যত ভেঙে পড়েছে এবং কিছু সদস্য দেশ কেবল নামমাত্র সদস্য হিসেবে টিকে আছে। তবে ট্রাম্প মনে করেন, এই জোট যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো হুমকি নয়।

একই দিনে ট্রাম্প আরও ঘোষণা দেন, আমদানিকৃত কপার বা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। তিনি বলেন, 'এই ধাতু বিদ্যুৎ উৎপাদন, সামরিক সরঞ্জাম ও ইলেকট্রিক গাড়ি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর স্বার্থেই এই শুল্ক।' তার ঘোষণার পরপরই নিউইয়র্কের মার্কেটে কপার ফিউচারসের দাম ১০ শতাংশের বেশি বেড়ে যায়।

এছাড়াও সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপরও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ওষুধ খাতে শুল্কহার হতে পারে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত। তবে কোম্পানিগুলোকে প্রস্তুতির জন্য এক বছর সময় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আদায়ের পরিমাণ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। চলতি বছরেই দেশটি ১০ হাজার কোটি ডলারের শুল্ক আদায় করেছে বলেও জানান তিনি।

সবশেষে ট্রাম্প চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, 'চীন এখন আমাদের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে বেশ ন্যায্য আচরণ করছে এবং সাম্প্রতিক সময়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত হয়েছে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত