আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

লেবার এমপিদের তীব্র আর্জি—‘রাফা গাজা পরিকল্পনা জাতিগত বিশুদ্ধি, স্বীকৃতি না দিলে ন্যায়ের পথে ব্যাঘাত’

লেবার এমপিদের তীব্র আর্জি—‘রাফা গাজা পরিকল্পনা জাতিগত বিশুদ্ধি, স্বীকৃতি না দিলে ন্যায়ের পথে ব্যাঘাত’

প্রায় ৬০ জন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমপিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে 'জাতিগত নির্মূল' বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন।


শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 'লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডিল ইস্ট' আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থী এবং বামপন্থী উভয় ব্লকের ৫৯ জন এমপি সই করেছেন। চিঠিটি গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে।

এমপিরা দক্ষিণ গাজার রাফাহ শহরের ধ্বংসাবশেষের মধ্যে তাঁবু দিয়ে তৈরি একটি তথাকথিত 'মানবিক শহর' নির্মাণের ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ল্যামির প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে দেন। এই পরিকল্পনা বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর এবং ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলার শামিল।

চিঠিতে পরিকল্পনাটিকে 'জাতিগত নির্মূল' বলে অভিহিত করে বলা হয়, 'অত্যন্ত জরুরিতা এবং উদ্বেগের সঙ্গে আমরা আপনাকে লিখছি, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার বিষয়ে - তিনি গাজার সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে জোরপূর্বক ধ্বংসপ্রাপ্ত রাফা শহরের একটি শিবিরে স্থানান্তর করার পরিকল্পনা করেছেন।'

এমপিরা বলেছেন, যুক্তরাজ্যকে অবশ্যই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে, কেবল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (UNRWA)-কে তহবিল পুনরুদ্ধার এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করেই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য অবরোধ আরোপের মাধ্যমেও।

এমপিরা চিঠিতে আরও লিখেছেন, ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানে আমাদের নিজস্ব নীতিকে দুর্বল করছি।

প্রসঙ্গত, নতুন লেবার প্রশাসনের অধীনে যুক্তরাজ্য সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের অবস্থান পরিবর্তন করেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত