আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ট্রাম্পের এচ্ছে: শান্তির পথে এগোতে জেলেনস্কির পদত্যাগ প্রয়োজন হতে পারে

ট্রাম্পের এচ্ছে: শান্তির পথে এগোতে জেলেনস্কির পদত্যাগ প্রয়োজন হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কিকে সংঘাত সমাধানের পথে 'প্রধান বাধা' হিসেবে বিবেচনা করে চলেছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (১২ জুলাই) ফিনান্সিয়াল টাইমস এ কথা জানিয়েছে।


সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনের ওপর 'অসন্তুষ্ট'। তিনি দাবি করেন, রাশিয়ান নেতা সংঘাতের অবসান চান না।

পরে রাশিয়ান জ্বালানি ও পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০০% শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনে আলোচনার খবরের মধ্যে তিনি শিগগিরই রাশিয়া সম্পর্কে একটি 'দীর্ঘ বিবৃতি' ঘোষণা করেন।

তবে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, হোয়াইট হাউস আসলে কিয়েভপন্থী অবস্থান গ্রহণ করেছে, এমন খুব কম ইঙ্গিতই পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সমর্থকরা 'এখনো ধরে নিচ্ছেন যে, ট্রাম্প যে কোনো মীমাংসার ক্ষেত্রে পুতিনকে তার প্রধান আলোচনার অংশীদার এবং জেলেনস্কিকে একটি কার্যকর শান্তি চুক্তির প্রধান বাধা হিসেবে দেখতে আগ্রহী।'

ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টটি জুন মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধের প্রতিধ্বনি করে, যেখানে দাবি করা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের প্রতিই 'বিরক্ত', তবে ইউক্রেনীয় নেতার প্রতি 'বিশেষ বিদ্বেষ পোষণ করেন'। তিনি জেলেনস্কিকে 'খারাপ লোক' হিসেবে দেখেন, যিনি সবাইকেএকটি বিশ্বব্যাপী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।

মে মাসে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, 'তার (জেলেনস্কির) মুখ থেকে বের হওয়া সবকিছুই সমস্যার সৃষ্টি করে।'

তবে দু'জনের মধ্যে সবচেয়ে তীব্র প্রকাশ্য বিতণ্ডা ঘটে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে। সে সময় ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে 'অকৃতজ্ঞতা' এবং 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার' অভিযোগ করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত