আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রেলস্টেশনে সিনেমার মতো দৃশ্য: স্ত্রীর খোঁজে গাড়ি চালিয়ে প্ল্যাটফরমে মদ্যপ যুবক

রেলস্টেশনে সিনেমার মতো দৃশ্য: স্ত্রীর খোঁজে গাড়ি চালিয়ে প্ল্যাটফরমে মদ্যপ যুবক

ভারতে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হয়ে যান স্ত্রী। তাই স্ত্রীর খোঁজে গোয়ালিয়রের রেলওয়ে প্ল্যাটফরমে গাড়ি চালিয়ে ঢুকে পড়েন এক মদ্যপ যুবক। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

 
স্থানীয় রেল পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত ৩টা নাগাদ সাব-ইন্সপেক্টর রবীন্দ্র সিং রাজাওয়াত তার দল নিয়ে প্ল্যাটফরমে টহল দিচ্ছিলেন। সে সময় ঝাঁসির দিক থেকে একটি সাদা রঙের গাড়িকে প্ল্যাটফরমে ঢুকে আগ্রার দিকে এগিয়ে যেতে দেখা যায়। হঠাৎ প্ল্যাটফরমে গাড়ি দেখে যাত্রীরা হতবাক হয়ে পড়েন।

সাব-ইন্সপেক্টর রাজাওয়াত সঙ্গে সঙ্গে গাড়িটিকে থামান ও চালককে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে গাড়িচালক নীতিন জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ধারণা করেছিলেন, তার স্ত্রী রেলস্টেশনে থাকতে পারেন। তাই তিনি তাকে খুঁজে বের করার উদ্দেশ্যে গাড়ি চালিয়ে সেখানে যান।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) দ্রুত গাড়িটি সরিয়ে ফেলে ও নীতিনকে হেফাজতে নেয়।

তার বিরুদ্ধে রেল আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গাড়িটিও জব্দ করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন।

 
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ঝাঁসি রেলওয়ে ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার বলেন, ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন এবং গাড়ি চালিয়ে প্ল্যাটফরমে ঢুকে পড়েন। রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। স্ত্রীর সঙ্গে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু সে কারণে প্ল্যাটফরমে গাড়ি নিয়ে প্রবেশ করাটা সম্পূর্ণ ভুল এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত