আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ম্যাক্রনকে “পুরুষ” দাবি করায় মার্কিন ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা

ম্যাক্রনকে “পুরুষ” দাবি করায় মার্কিন ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রন মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে। অভিযোগ, ওয়েন্স ভিত্তিহীনভাবে দাবি করছেন যে ব্রিজিত ম্যাক্রন জন্মসূত্রে একজন পুরুষ। এই দাবি তিনি বারবার তার পডকাস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, এমনকি ২০২৪ সালে একটি ভিডিও সিরিজ প্রকাশ করেন ‘Becoming Brigitte’ শিরোনামে।

ম্যাক্রন দম্পতির আইনজীবীরা জানান, তারা ওয়েন্সকে বারবার তার মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ফলে বাধ্য হয়েই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ওয়েন্স এই অপপ্রচার চালিয়েছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ওয়েন্স শুধু ব্রিজিত ম্যাক্রনের লিঙ্গ নিয়ে মিথ্যা বলেননি, বরং ম্যাক্রন দম্পতির মধ্যে রক্তসম্পর্ক আছে এবং ফরাসি প্রেসিডেন্টকে CIA গোপনে ক্ষমতায় বসিয়েছে—এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বও ছড়িয়েছেন।

এই মামলায় ওয়েন্সের ডেলাওয়্যারভিত্তিক কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনে এই ধরনের মামলায় বাদীপক্ষকে প্রমাণ করতে হয় যে অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। উল্লেখ্য, এর আগে ফ্রান্সে একই ধরনের অভিযোগে দুই নারীকে দোষী সাব্যস্ত করা হলেও আপিলে সেই রায় বাতিল হয়। ক্যান্ডেস ওয়েন্স বর্তমানে একজন স্বাধীন পডকাস্টার, যিনি অতীতে কোভিড টিকা, হোলোকাস্ট এবং চাঁদের মিশন নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত