আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

থাই প্রধানমন্ত্রীর সতর্কবার্তা: কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ যুদ্ধের আকার নিতে পারে

থাই প্রধানমন্ত্রীর সতর্কবার্তা: কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ যুদ্ধের আকার নিতে পারে

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার (২৫ জুলাই) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’।


বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। পরে ফাইটার জেট, কামান, ট্যাংক ও পদাতিক বাহিনীও এতে যুক্ত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে আজ জরুরি বৈঠকে বসবে।

শুক্রবার সন্ধ্যায় থাইল্যান্ডের এক সেনা কমান্ডার কম্বোডিয়ার সীমান্তঘেঁষা আটটি জেলায় সামরিক আইন জারি করেন। তিনি কম্বোডিয়ার বিরুদ্ধে ‘থাই ভূখণ্ডে জোরপূর্বক প্রবেশ’-এর অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রী ফুমথাম বলেন, ‘আমরা প্রতিবেশী হিসেবে সমঝোতার চেষ্টা করেছি, তবে জরুরি পরিস্থিতিতে থাই সেনাবাহিনীকে এখন তৎপর হতে বলা হয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে এটি যুদ্ধেও রূপ নিতে পারে।’

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে সবশেষ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই থাই নাগরিক।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র, চীন এবং মালয়েশিয়া সংলাপের সুবিধার্থে প্রস্তাব দিয়েছে, কিন্তু ব্যাংকক এই সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চাইছে। তবে থাই সরকার 'তৃতীয় কোনো দেশের' মধ্যস্থতায় রাজি নয়।

এদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, থাইল্যান্ড একটি যুদ্ধবিরতির প্রস্তাব থেকে ‘পিছিয়ে গেছে’ এবং তারা এখন ‘সত্যিকারের সদিচ্ছার’ অপেক্ষায় আছেন।

চীনও সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ক্ষয়ক্ষতি বেদনাদায়ক’ এবং বিষয়টিকে শান্তভাবে মোকাবিলা করতে হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত