আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

"৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান"

ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। ক্রিকবাজ জানিয়েছিল, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। শনিবার বিকেলের দিকে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক্সে (সাবেক টুইটার) জানিয়ে দেন, ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর হবে মর্যাদার এই টুর্নামেন্টের ফাইনাল। এর আড়াই ঘণ্টা পর আরেকটি পোস্টে নাকভি প্রকাশ করেন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি।


এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

 

আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে একই গ্রুপে ভারত-পাকিস্তান, 'এ' গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।

ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। 

ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। 

মূলত ভারতেই হওয়ার কথা ছিল ২০২৫ এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে আয়োজন স্থান বদলাতে হয়েছে। ভারত আয়োজক হলেও পাকিস্তান দল ভারতে খেলতে অস্বীকৃতি জানালে, যৌথ সিদ্ধান্তে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।

শেয়ার করুন

পাঠকের মতামত