আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

গ্রিসে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বাসিন্দাকে

গ্রিসে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বাসিন্দাকে

গ্রিসজুড়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী এথেন্সসহ বিভিন্ন অঞ্চল। দেশজুড়ে অন্তত পাঁচটি বড় দাবানলের খবর পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রাজধানী থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে আফিডনেস অঞ্চলে।

গত শনিবার (২৬ জুলাই) শুরু হওয়া আগুন দ্রুত ড্রোসোপিগি, ক্রিয়োনেরি ও আগিওস স্টেফানোস এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে, যেখানে বহু বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসে পোড়া কাঠের গন্ধ ছড়িয়ে পড়েছে মধ্য এথেন্স পর্যন্ত।

সরকার জানিয়েছে, চলমান দাবানলের কারণে ইতোমধ্যেই বনাঞ্চল পুড়ে ছারখার হয়ে গেছে, বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং আহত হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তীব্র তাপদাহ ও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে।
আজ রবিবারের (২৭ জুলাই) মধ্যে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ব্যবস্থার সহায়তায় ছয়টি অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমান চেয়েছে গ্রিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় ২০০ জন কর্মী, ৮৪টি ফায়ার ট্রাক, ৩০টি গাড়ি এবং অন্তত ৭টি বিমান দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ছয়জন অগ্নিনির্বাপক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু এথেন্সের উত্তরে আফিডনেসে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ড্রোসোপিগি, ক্রিয়োনেরি ও আগিওস স্টেফানোস এলাকায়। যেখান থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিস সরকারের ১১২ সতর্কতা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি এলাকায় জরুরি বার্তা পাঠানো হয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে অ্যাটিকা, থ্রেস, ম্যাসেডোনিয়া, পেলোপোনিজ, এজিয়ান দ্বীপপুঞ্জ এবং ক্রিট। গত মাসে চিওস দ্বীপে দাবানলে পুড়ে যায় প্রায় ৪,৭০০ হেক্টর বনভূমি। এছাড়া, জুলাইয়ের শুরুতে ক্রিটে আগুন লাগার ঘটনায় ৫,০০০ পর্যটককে নিরাপদে সরিয়ে নিতে হয়েছিল। কর্তৃপক্ষের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত