আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এবার পদত্যাগ করলেন ব্রেক্সিট আন্দোলনের পথপ্রদর্শক

এবার পদত্যাগ করলেন ব্রেক্সিট আন্দোলনের পথপ্রদর্শক

এবার পদত্যাগ করলেন ব্রেক্সিট আন্দোলনের অন্যতম পুরোধা বিট্রিশ ইন্ডিপেন্ডেন্স পার্টি প্রধান নাইজেল ফারাজ।


সোমবার ওয়েস্ট মিনস্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।


তিনি বলেন, পার্টি এখন ভালো অবস্থানে রয়েছে। আমার দিক থেকে ‘আমার দায়িত্ব’ শেষ হয়েছে। দায়িত্ব বলতে মূলত ব্রেক্সিট প্রচারণার কথাই বলতে চেয়েছিলেন তিনি।

 

এ সময় তিনি আরো বলেন, ২০১৫ সালে হওয়া নির্বাচনের পর নেয়া আমার সিদ্ধান্তে কোন পরিবর্তন আসেনি। আমি এখন আর দলের দায়িত্ব থাকতে চাইনা। একটা সময় ছিল যখন দলের দায়িত্ব নিয়ে কাজ চালানো কষ্টকর ছিল। কিন্তু আমরা সে সময় পার করে এসেছি।


তিনি বলেন, দল এখন চমৎকার অবস্থানে আছে। তবে যুক্তরাজ্যের জন্য এখন প্রয়োজন একজন ‘ব্রেক্সিট প্রধানমন্ত্রী’।


বিট্রিশ ইন্ডিপেনডেন্স পার্টির এমপি কারজওয়েল বলেন, ইইউ গণভোটে ফারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তিনি এও বলেন, তার পদত্যাগে দলের জন্য একটি বিশাল সুযোগের সৃষ্টি করবে।


তিনি গত আট বছরেরও অধিক সময় ধরে বিট্রিশ ইন্ডিপেনডেন্স পার্টির নেতৃত্বে ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে তিনি পদচ্যূত হলেও পরের বছর পুনরায় দলের নেতৃত্বে ফিরে আসেন।


নাইজেল ফারাজ ছিলেন ইইউ থেকে বেড়িয়ে যাওয়ার অন্যতম সমর্থক। এ জন্য ব্যাপক প্রচারণা চালান তিনি। গত আড়াই দশকেরও বেশি সময় ধরে তিনি এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।  কিন্তু গণভোটের পর ব্রিটেনজুড়ে ব্যাপক সমালোচিত হন তিনি।


এর আগে ব্রেক্সিটের ফলাফলের পরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন অবশ্য ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিপক্ষে ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত