আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ইইউ-এর সাথে বাণিজ্য চুক্তি: ১৫% শুল্ক আরোপ, ট্রাম্পের বড় জয়

ইইউ-এর সাথে বাণিজ্য চুক্তি: ১৫% শুল্ক আরোপ, ট্রাম্পের বড় জয়

নিবিড় আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইইউর সব রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। চলতি বছরের ১২ জুলাই তিনি ৩০ শতাংশ এবং তারও আগে ২ এপ্রিল ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। সেই তুলনায় নতুন চুক্তির শুল্ক হার তুলনামূলকভাবে কম।
গত রোববার স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করেন। পাশাপাশি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে কোনো শুল্ক আরোপ করা হবে না।

ট্রাম্প জানান, এই চুক্তি দুই পক্ষের জন্যই লাভজনক ও সন্তোষজনক।

বৈঠকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডার লিয়েনও চুক্তিকে ‘বিশাল’ আখ্যা দিয়ে বলেন, “এটি স্থিতিশীলতা বয়ে আনবে। আটলান্টিকের দুই পারের ব্যবসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।”

চুক্তির আওতায় ইইউ যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলারের বিনিয়োগ ও জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন এই চুক্তি কার্যকর হবে আগামী শুক্রবার থেকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত