আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পাকিস্তানে ইমরান খানের ১০৮ সহযোগী কারাদণ্ডে দণ্ডিত

পাকিস্তানে ইমরান খানের ১০৮ সহযোগী কারাদণ্ডে দণ্ডিত

পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০৮ নেতাকর্মীকে সাম্প্রতিক এক রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের এই সাজা দিলেন আদালত।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় হাজার হাজার সমর্থক সেনাক্যাম্প ও সরকারি ভবনে হামলা চালায়। প্রাণ হারান অন্তত ১০ জন। এর পর থেকেই পিটিআইর ওপর শুরু হয় নজিরবিহীন দমনপীড়ন।


বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ রায়ে বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ইমরানপন্থি বিরোধী জোটের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া আদালতের রায়ে ছয় পিটিআই আইনপ্রণেতাকে তাদের সংসদীয় আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এ রায়ের কঠোর সমালোচনা করেছে পিটিআই। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে এই প্রথম এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে বিরোধী দলের নেতাদের শুধু এ কারণে শাস্তি দেওয়া হলো যে, তারা ইমরান খানের রাজনৈতিক আদর্শ, জনগণের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সংগ্রামের প্রতি বিশ্বস্ত ছিলেন।’ পিটিআই জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত