আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থাকবে জাপান

উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থাকবে জাপান

রাজধানীর গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁ জঙ্গি-সন্ত্রাসী হামলায় জাপানি সাহায্য সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সাত পরামর্শক নিহত ও একজন আহত হওয়ার পরও বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা।

বুধবার জাইকার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন জাইকার প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।’
বিবৃতিতে, অপর এক সন্ত্রাসী হামলায় বাংলাদেশের উত্তরাঞ্চলে এক জাপানি নাগরিকের মৃত্যুর ঘটনায় জাইকা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও জাইকা কর্মীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন জাইকা প্রেসিডেন্ট।

তিনি বলেন, হতাহত জাপানি নাগরিকরা শুধু বাংলাদেশে জরিপ করতেই আসেননি তারা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নেও অবদান রেখেছিলেন।
বিবৃতিতে হতাহতদের পরিবারের সদস্যদের পাশে থাকারও ঘোষণা দেন জাইকা প্রেসিডেন্ট।

গুলশান হামলার পরিপ্রেক্ষিতে জাইকা কর্মীদের কর্মস্থল সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া এবং কর্মীদের নিরাপত্তা প্রদানই এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলেও এ সময় উল্লেখ করেন জাইকা প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত