আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নেতানিয়াহুর সিদ্ধান্ত: গাজা উপত্যকা সম্পূর্ণ দখলে নেওয়ার পরিকল্পনা

নেতানিয়াহুর সিদ্ধান্ত: গাজা উপত্যকা সম্পূর্ণ দখলে নেওয়ার পরিকল্পনা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে চলেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২, ওয়াইনেট এবং আই২৪ নিউজসহ দেশটির একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সোমবার (৪ আগস্ট) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সামরিক বাহিনী পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবে। এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকায় রাখা হয়েছে, সেগুলোও থাকবে।


চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা নেতানিয়াহুর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না, আমরাও আত্মসমর্পণ করবো না। যদি আমরা এখনই পদক্ষেপ না নেই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে ও গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বাস্তবায়ন রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।


উল্লেখ্য, ইসরায়েলি হামলা ও দুর্ভিক্ষ পরিস্থিতির মুখে গাজায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ক্ষুধায় কাতর গাজাবাসীর জন্য আরও ত্রাণসহায়তা দেওয়ার সুযোগ করে দিতে এবং যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও বাড়ছে।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সোমবার গাজায় এক দিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জনই ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, প্রায় দুই বছর চলা যুদ্ধে ৬০ হাজার ৯৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা অন্তত ১৮ হাজার ৪৩০।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত