আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গাজায় তীব্র হামলার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চান নেতানিয়াহু

গাজায় তীব্র হামলার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চান নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবশিষ্ট হামাস ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছেন। রবিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এটাই যুদ্ধ দ্রুত শেষ করার সেরা উপায়।’

নেতানিয়াহু বলেন, এই অভিযান অল্প সময়ের মধ্যেই শুরু হবে এবং এর উদ্দেশ্য গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শিবিরে থাকা দুই হামাস ঘাঁটি ধ্বংস করা। এ ছাড়া, বেসামরিকদের সরিয়ে নিতে নিরাপদ করিডর ও সেফ জোন তৈরি করা হবে। বর্তমানে গাজার ৭০-৭৫ শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। আমরা যুদ্ধ জয় করব — অন্যদের সমর্থন থাকুক বা না থাকুক।’

নেতানিয়াহুর এই ঘোষণার পর দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবে হাজারো মানুষ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। 

জোয়েল ওবোদোভ নামে এক প্রতিবাদকারী বলেন, 'এই পরিকল্পনাও ব্যর্থ হবে। এটি আমাদের বন্দীদের জীবনকে হুমকির মুখে ফেলবে এবং আরও সৈন্যের প্রাণ যাবে।'         

গত রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, 'ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় আরও বিপর্যয় ঘটবে। পুরো অঞ্চলজুড়ে প্রভাব ফেলবে এবং আরও মানুষ বাস্তু-চ্যুত, নিহত ও ধ্বংসের মুখে পড়বে।'  

এইদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা নতুন পরিকল্পনার সমালোচনা করেছেন। 

অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, 'এই পরিকল্পনা একটি 'সংকীর্ণ-হৃদয়ের' প্রতিফলন। এটি ইসরায়েলের চূড়ান্ত বিজয়ের লক্ষ্য নিয়ে নয়।'   

এছাড়াও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির জানান, ‘আমরা পুরো গাজা চাই। স্থানান্তর ও উপনিবেশ চাই। এই পরিকল্পনা আমাদের সৈন্যদের বিপদে ফেলবে না।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত