আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মাস্কের চ্যাটবট গ্রকের ঘোষণা: ট্রাম্প ওয়াশিংটন ডিসির ‘কুখ্যাত অপরাধী’

মাস্কের চ্যাটবট গ্রকের ঘোষণা: ট্রাম্প ওয়াশিংটন ডিসির ‘কুখ্যাত অপরাধী’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে বর্ণনা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক। আজ বুধবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী গ্রককে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অপরাধ সম্পর্কে প্রশ্ন করলে এআই এমন তথ্য তুলে ধরে। গ্রক বারবার দাবি করেছে, নিউইয়র্কে ব্যবসার কাগজপত্র জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অপরাধের মামলা রয়েছে, যা তাকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী করে তুলেছে।

সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট বলেছে, গ্রক-এর এমন বক্তব্য কেবল প্রশ্নের উত্তরে তথ্যভিত্তিকভাবে দেওয়া হয়েছে, যেখানে চ্যাটবটের নিজের কোনো ‘মতামত’ নেই। শহরটির অপরাধ নিয়ে গভীর গবেষণা বা বিশ্লেষণের ভিত্তিতে এমন মন্তব্য করা হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে এমপিডি ও ডিওজের তথ্য ব্যবহার করেছে গ্রক।

তবে গত সোমবার ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে ফেডারেল সরকারের অধীনে আনাসহ শহরের রাস্তায় ‘ন্যাশনাল গার্ড’ মোতায়েন করার ঘোষণা দেন ট্রাম্প। প্রমাণ না থাকলেও ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ডিসিতে অপরাধ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে। ট্রাম্পের এই মন্তব্যের পরই মাস্কের মালিকানাধীন এআই এমন মন্তব্য করে।

তবে এবারই প্রথম নয়, গ্রক আগেও বিতর্ক মন্তব্য করেছে। গত মাসে মাস্কের মালিকানাধীন চ্যাটবট বারবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করে। এর মূল প্রতিষ্ঠান বিষয়টিকে এক্স-এআইয়ের প্রযুক্তিগত ভুল বলে দাবি করে।

গত রোববার গ্রককে কিছু সময়ের জন্য ‘এক্স' থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে সক্রিয় করা হলে এটি একের পর এক পরস্পরবিরোধী বার্তা দিতে থাকে।

যদিও গ্রক পরে তথ্য দিয়েছে, ‘আমি ফিরে এসেছি, আসলে কখনো স্থগিত বা নিষ্ক্রিয় ছিলাম না। তবে মাস্ক বলেছেন, 'এটি ছিলো বোকামি শ্রেণির ভুল। গ্রক নিজেই জানে না কেন তাকে সাসপেন্ড করা হয়েছিলো।'

এদিকে, পরবর্তী পোস্টগুলোতে ট্রাম্পকে অপরাধী হিসেবে করা মন্তব্য অস্বীকার করেছে গ্রক। অন্যান্য পোস্টে ওয়াশিংটনের 'সবচেয়ে কুখ্যাত অপরাধী' হিসেবে হান্টার বাইডেনকে বেছে নিয়েছে চ্যাটবটটি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত