আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

এয়ার কানাডার ফ্লাইট বন্ধ, কেবিন ক্রুদের ধর্মঘটের জেরে সিদ্ধান্ত

এয়ার কানাডার ফ্লাইট বন্ধ, কেবিন ক্রুদের ধর্মঘটের জেরে সিদ্ধান্ত

বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডা। এর ফলে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন। সাময়িক এ অসুবিধার জন্য ভুক্তভোগী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

এয়ার কানাডার সহযোগী সংস্থা সাশ্রয়ী সেবা দেওয়া এয়ার কানাডা রুজের অধীনে চলাচল করা ফ্লাইটও স্থগিতের আওতায় রয়েছে। এ অবস্থায় অন্য কোনো এয়ারলাইনসে ভ্রমণ নিশ্চিত না করে বিমানবন্দরে না যেতে ভুক্তভোগী যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবি করছেন কেবিন ক্রুরা। এ ছাড়া বর্তমানে কেবিন ক্রুদের উড়োজাহাজ চলাচলের সময়ের জন্য বেতন দেওয়া হয়। ফ্লাইটের মাঝে এবং যাত্রীদের বিমানে উঠতে সহায়তার সময়ে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এই সময়ের জন্যও পারিশ্রমিক দাবি করছেন তাঁরা।

স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৫৮ মিনিটে ধর্মঘট শুরু হয়। তবে এর আগেই এয়ার কানাডা তাদের কার্যক্রম সীমিত করা শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন প্রায় ৫০০টি ফ্লাইট এই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে।

বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে এয়ার কানাডা। কোম্পানিটি জানিয়েছে, ধর্মঘটের কারণে তাদের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে এয়ার কানাডা জ্যাজ, পিএএল এয়ারলাইনস ও এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইটগুলো এই ধর্মঘটের কারণে প্রভাবিত হবে না।

উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানিয়েছে, কর্মী নিয়োগের চুক্তিপত্রে চার বছরে কেবিন ক্রুদের ৩৮ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরেই ২৫ শতাংশ বেতন বাড়ানোর কথা বলা আছে।

শ্রমিক সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লিয়জ (সিইউপিই) বলেছে, এই প্রস্তাব মূল্যস্ফীতি, বাজারমান ও ন্যূনতম মজুরির চেয়ে কম। পাশাপাশি এর ফলে যাত্রী ওঠানো বা ফ্লাইটের আগে বিমানবন্দরে অপেক্ষা করার সময়ের জন্য কেবিন ক্রুরা বেতন পান না।

একটি সমঝোতায় পৌঁছানোর সদিচ্ছা নিয়ে শ্রমিক ইউনিয়ন ও এয়ার কানাডা একে অপরকে দোষারোপ করেছে। চলতি মাসের শুরুর দিকে এই ইউনিয়নে থাকা ৯৯ দশমিক ৭ শতাংশ কর্মী ধর্মঘটের পক্ষে ভোট দেন।

কানাডার কর্মসংস্থানমন্ত্রী প্যাটি হাজডু চলতি সপ্তাহে এয়ার কানাডা ও ইউনিয়নকে ধর্মঘট এড়াতে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি এক বিবৃতিতে বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ মীমাংসা করতে এয়ার কানাডা তাঁকে অনুরোধ করেছে।

অন্যদিকে ইউনিয়নের দাবি, টানা আট মাসের বেশি সময় ধরে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে আসছে তারা। কিন্তু এয়ার কানাডা সরকারের নির্দেশিত সালিসি পথ বেছে নিয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত