আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে সংঘটিত হামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত হামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত অব্যাহত হামলার ঘটনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জাতিসংঘ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে জাতিসঙ্ঘ মহাসচিব কোনো বাণী না দেয়ায় সাংবাদিকদের কড়া সমালোচনার মুখে পড়েন মহাসচিবের এই মুখপাত্র।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে এক বিদেশী সাংবাদিক জানতে চান, ইসলামিক বিশ্বে বিশেষ করে তুরস্ক থেকে ইরাক, ইরাক থেকে বাংলাদেশে যে রক্তাক্ত হামলা হচ্ছে জাতিসংঘ মহাসচিব কিংবা সদর দফতর বিষয়টি কিভাবে দেখছে। আপনার কাছে এব্যাপারে কী তথ্য আছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দায়েস ও আইসিস-এর নাম উঠে এসেছে। আর (বাংলাদেশের) এই ঘটনায় শত্রুদের উপাদান লক্ষ্য করা মতো। জাতিসংঘের পক্ষ থেকে দেশটির(বাংলাদেশের) সঙ্গে কেউ কি কথা বলেছে?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়েছি এবং আমি বাংলাদেশ, সৌদি আরব ও তুরস্কের ব্যাপারে দেয়া যে বিবৃতি দিয়েছি তার দিকে আপনাকে নজর দেবার অনুরোধ করছি। আর আমরা বাগদাদসহ গত সপ্তাহে মর্মান্তিক যে উগ্রবাদী গোষ্ঠীর হামলা লক্ষ্য করেছি তাতে বেশিরভাগই মুসলমানদের দ্বারা মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই হামলাগুলো তখনই হলো যখন মুসলমানদের একটি পবিত্র সময় অতিবাহিত হচ্ছিল।

এদিকে, মুসলমানদের দুই ঈদ উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রতিবছর রেওয়াজ অনুযায়ী বাণী প্রকাশ করে থাকেন। কিন্তু এবারই প্রথম তিনি এই দিনে বাণী দেননি। এবিষয়ে সাংবাদিকদের জেরার মুখে পড়েন মুখপাত্র স্টিফেন ডুজারিক।

শেয়ার করুন

পাঠকের মতামত