আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফিলিস্তিনের শিশুদের জন্য মেলানিয়াকে চিঠি তুরস্কের ফার্স্ট লেডির

ফিলিস্তিনের শিশুদের জন্য মেলানিয়াকে চিঠি তুরস্কের ফার্স্ট লেডির

গাজায় চলমান ইসরায়েলি হামলায় ভুক্তভোগী শিশুদের পক্ষে সরব হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ভুক্তভোগী শিশুদের প্রতি ইউক্রেনীয় শিশুদের হয়ে কথা বলায় মার্কিন ফার্স্ট লেডির প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। ফিলিস্তিনিদের জন্যও একই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার তুরস্কের রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠিটি প্রকাশিত হয়। চিঠিতে এরদোয়ান লিখেছেন, ‘গাজা উপত্যকা শিশুদের জন্য সমাধিস্থান হয়ে উঠেছে।’

মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর এবং শক্তিকে এক করতে হবে।’

চিঠিতে এমিনে এরদোয়ান লিখেন, ‘গাজার হাজার হাজার শিশুর মৃতদেহ জড়ানো কাপড়ের ওপর ‘অজ্ঞাতনামা শিশু’ লেখা কথাটি আমাদের বিবেকে অপূরণীয় ক্ষত তৈরি করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘যেভাবে আপনি ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো শিশুদের জন্য সংবেদনশীলতা দেখিয়েছেন, একই সংবেদনশীলতা গাজার শিশুদের জন্যও দেখান।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে গাজার মানবিক সংকট নিরসনের অনুরোধ করার জন্য সরাসরি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন তুর্কি ফার্স্ট লেডি।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি শিশুদের কথা বিবেচনা করার জন্য পুতিনকে অনুরোধ জানিয়েছিলেন। তবে তিনি কোন শিশুদের কথা বলছেন, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি।

তুরস্কের ফার্স্ট লেডি সাধারণত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন না। বরং তিনি পরিবেশ সংক্রান্ত কাজে বেশি সক্রিয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও তার পরিবেশ সংক্রান্ত কাজের প্রশংসা করেছেন।

এমিনে এরদোয়ান এর আগেও বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের উদ্দেশ করে চিঠি লিখেছিলেন। ২০১৬ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষদের পক্ষ থেকে বিশ্বনেতাদের স্ত্রীদের উদ্দেশ করে চিঠি লিখেছিলেন। গত মার্চ মাসে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েও তিনি চিঠি লিখেছিলেন।

মেলানিয়াকে লেখা সর্বশেষ চিঠিটি এমন সময়ে প্রকাশ করা হলো, যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ–সমর্থিত বিশেষজ্ঞদের দেওয়া একটি প্রতিবেদনকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

খাদ্যনিরাপত্তাবিষয়ক প্যানেলের (আইপিসি) দেওয়া ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যে গাজা নগরীতে দুর্ভিক্ষ চলছে। এতে আরও সতর্ক করে বলা হয়েছে, আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। তখন প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬২ হাজার ১২২ জন নিহত হয়েছেন।

গাজার বেশির ভাগ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৯০ শতাংশের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত