আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

শি জিনপিংয়ের ‘গোপন’ চিঠি: চীন-ভারত সম্পর্কে নতুন মোড়

শি জিনপিংয়ের ‘গোপন’ চিঠি: চীন-ভারত সম্পর্কে নতুন মোড়

ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্রতর করেন, তখন বেইজিং থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে লেখা একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ শুরু করেন।


একজন অজ্ঞাত ভারতীয় কর্মকর্তার সূত্রে চিঠির বিষয়টি সামনে এনেছে ব্লুমবার্গ। প্রতিবেদন অনুসারে, শি'র চিঠিটি চীনের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের জন্য ভারতের ইচ্ছার পরীক্ষা হিসেবে ছিল। চিঠিটি প্রেসিডেন্ট মুর্মুর কাছে পাঠানো হলেও দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও বার্তাটি পৌঁছে দেওয়া হয়।


প্রতিবেদনে দাবি করা হয়েছে, নোটে শি বেইজিং 'স্বার্থের ক্ষতি করতে পারে' এমন যে কোনো সম্ভাব্য মার্কিন-ভারত চুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

ব্লুমবার্গ বলছে, চীনা নেতা চিঠিতে একজন প্রাদেশিক কর্মকর্তার নাম উল্লেখ করেছেন, যিনি সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের প্রচেষ্টা পরিচালনা করবেন।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন মাসে মোদির সরকার চীনা যোগাযোগকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। বিশেষ করে যখন ট্রাম্পের শুল্ক হুমকি নিয়ে ও্যাসিংটন-নয়াদিল্লি নিজস্ব আলোচনা চলছিল এবং ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে নিজেক মধ্যস্থতাকারী হিসেবে দাবি করছিলেন ট্রাম্প।

প্রতিবেদন অনুসারে, পরবর্তীতে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ভারত ও চীন উভয়ই ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ধ্বংস হওয়া সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করতে সম্মত হয়। দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ নিয়ে আলোচনাসহ নানা বিষয় নিয়ে উভয় পক্ষের যোগাযোগ শুরু হয়।

মূলত এরপর থেকে ভারত-চীন সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উভয় দেশ সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হতে চলেছে। বেইজিং ভারতে ইউরিয়া সরবরাহের ওপর বিধিনিষেধ শিথিল করেছে। নয়াদিল্লি বছরের পর বছর স্থগিতাদেশের পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে।

এই নবায়িত সম্পর্কের সূত্রপাত ছিল ট্রাম্পের শুল্কনীতির ফলাফল। মার্চ মাসে চীনা পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার পর বেইজিং দিল্লিকে 'আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরোধিতা' করার আহ্বান জানায়। শি নিজেই ঘোষণা করেন, 'হাতি এবং ড্রাগনের একসঙ্গে নাচাটাই একমাত্র সঠিক পছন্দ।'

জুলাই মাসের মধ্যে চীনা কর্মকর্তারা প্রেসিডেন্টের রূপকটি পুনরাবৃত্তি করতে শুরু করেন। রাষ্ট্র-সমর্থিত সংবাদপত্র গ্লোবাল টাইমস আরও এগিয়ে গিয়ে মার্কিন শুল্ক প্রতিরোধে দুই এশিয়ান জায়ান্টের মধ্যে 'ব্যালে নৃত্য' করার আহ্বান জানায়।

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের জন্য শনিবার (৩০ আগস্ট) চীন সফরে যাচ্ছেন মোদি।সেখানে শি'র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাত বছরেরও বেশি সময় পর এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। গত বছর রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে শেষবারের মতো দুই নেতা একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবারের শীর্ষ সম্মেলন হবে সবচেয়ে বড়। বিশ্বের ৩০ দেশের বেশি নেতারা সম্মেলনের জন্য চীন সফর করবেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত