আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘কিকো’ ঝড়ের তাণ্ডবের আশঙ্কা, হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

‘কিকো’ ঝড়ের তাণ্ডবের আশঙ্কা, হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে শক্তিশালী ঝড় ‘হারিকেন কিকো’। ক্যাটাগরি ৪ মাত্রার হওয়ায় হাওয়াই দ্বীপসহ অঙ্গরাজ্যগুলোতেও এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। কিন্তু প্রয়োজনে এটি বাড়ানো বা আগেও শেষ হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, হারিকেন কিকো স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ২৫ মাইল গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এটি রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। আগামীকাল সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে বেশি প্রভাব ফেলবে। 

হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, ‘ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি, আপডেট তথ্য সংগ্রহ করতে। তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।’

স্থানীয় সংবাদমাধ্যম জানান, ‘হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশ ঠান্ডা পানির স্তর থাকায় কিকো ধীরে ধীরে ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসতে পারে। তারপর বিগ আইল্যান্ডে স্থলভাগে আঘাত হানার আগে একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নেবে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৯ থেকে ৭৩ মাইল।’ 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত