আপডেট :

        এক যুগের শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যালিফোর্নিয়ার উপকূল, দুলেছে পিয়ার, ঝনঝন গ্লাস, আতঙ্কিত মাছ

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

বাণিজ্য সমস্যা সমাধান করতে মোদির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

বাণিজ্য সমস্যা সমাধান করতে মোদির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্যে সমস্যাগুলো সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি নিজেও এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা বিরোধের পর একটি চুক্তির আশা জাগছে। 

সামাজিকমাধ্যমে গতকাল মঙ্গলবার এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত যে, আমাদের উভয় দেশের জন্য ভালো একটি সিদ্ধান্তে আসতে কোনো সমস্যা হবে না।” 

ট্রাম্প উল্লেখ করেন, কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার জন্য তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি.

এরপর আজ বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের ওই পোস্টে সাড়া দিয়ে মোদি লিখেন, “ওয়াশিংটন ও নয়াদিল্লি ঘনিষ্ঠ বন্ধু, স্বাভাবিক অংশীদার।” 

মোদি বলেন, “আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করবো।”

ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছিলেন,  মার্কিন পণ্যে শুল্ক শূন্যতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে তারা এই প্রস্তাব দিতে দেরি করে ফেলেছে। 

চলতি সপ্তাহে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সতর্ক করে বলেন, ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের কারণে এ বছর ভারতের মোট দেশজ উৎপাদন কমে যেতে পারে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত