আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, প্রতিজ্ঞা নেতানিয়াহ

কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, প্রতিজ্ঞা নেতানিয়াহ

অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করে বলেছেন, ‘কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।’ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহু মাআলে আদুমিমে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এই স্থান আমাদের।

এটি একটি ইসরায়েলি বসতি, যা জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ঐতিহ্য, আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব... আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।’ এই অনুষ্ঠানটি তার কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রায় ১২ বর্গকিলোমিটার (পাঁচ বর্গমাইল) এলাকাজুড়ে একটি অঞ্চল নির্মাণের পরিকল্পনা করে আসছে।

যা ‘ই১’ নামে পরিচিত। তবে আন্তর্জাতিক বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বহু বছর ধরে স্থগিত ছিল।

গত মাসে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ঘোষণা দেন, তিনি ‘ই১’ এলাকায় প্রায় ৩ হাজার ৪০০টি ঘর নির্মাণের পরিকল্পনাকে সমর্থন করছেন। এই সংবেদনশীল অঞ্চলটি জেরুজালেম ও মাআলে আদুমিমের মাঝখানে অবস্থিত।

তার এই ঘোষণার ফলে ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই বসতি পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে ভাগ করে ফেলবে এবং এটি একটি সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করবে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দ্বারা অধিকৃত পশ্চিম তীরের সব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়, সেগুলোর জন্য ইসরায়েলি পরিকল্পনা অনুমোদন থাকুক বা না থাকুক।

ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা সরকার ঘোষণা করেছে যে, তারা চলতি মাসের শেষে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ব্রিটেন বলেছে, যদি ইসরায়েল গাজার বিধ্বংসী যুদ্ধে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত না হয়।

তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত